যাত্রীদের জন্য বড় খবর! এবার ট্রেনেই মিলবে বিমান সফরের অনুভূতি, মিলবে একগুচ্ছ সুযোগ-সুবিধা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) যাত্রী সংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সুষ্ঠুভাবে এবং নিরাপদে পরিষেবা প্রদানের লক্ষ্যে ক্রমাগত একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে রেল। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, অদূর ভবিষ্যতে যাত্রীদের ভারতীয় রেলে সফরের অভিজ্ঞতা পুরোপুরি বদলে যেতে পারে। মূলত, যাত্রীরা এখন ট্রেনে বিমানের বিজনেস ক্লাসের মতো আরামদায়ক পরিষেবা পেতে চলেছেন। জানা গিয়েছে যে, আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন (NID)-এর পড়ুয়ারা আরাম থেকে শুরু করে প্রাইভেসি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি অনন্য প্রিমিয়াম এক্সিকিউটিভ পড-এর কনসেপ্ট তৈরি করেছেন। এই উদ্যোগটি ট্রেন সফরকে আরও বিলাসবহুল ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কী পরিকল্পনা রেলের (Indian Railways)?

এই কনসেপটি মূলত হাই-স্পিড ট্রেনের জন্য তৈরি করা হয়েছে। যাত্রীরা যেখানে একটি প্রাইভেট পড পাবেন। যা এক ধরণের ব্যক্তিগত কেবিন। যেখানে তাঁরা আরামে বসতে ও হেলান দিতে পারবেন। আসনগুলিও আরামদায়কভাবে ডিজাইন করা হবে। যা দীর্ঘ যাত্রার সময়েও ক্লান্তি কমাবে।

Indian Railways has big plans for passengers.

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রিমিয়াম পডে ব্যক্তিগত আলো থেকে শুরু করে পর্যাপ্ত স্টোরেজ এবং একটি ছোট ওয়ার্কস্পেসের মতো বৈশিষ্ট্যও রয়েছে। এছাড়াও, যাত্রীরা উন্নত কানেক্টিভিটি এবং স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত একটি ইন্টেরিয়রের অভিজ্ঞতা লাভ করবেন। যা ওই পডকে ট্রেনের অন্যান্য কোচগুলি থেকে আলাদা করে তুলবে।

আরও পড়ুন: উপচে পড়ল সরকারি কোষাগার! গত এপ্রিলে রেকর্ড GST আদায়, চমকে দেবে পরিসংখ্যান

এই প্রকল্পটি ভারতীয় রেল এবং NID-র যৌথ উদ্যোগে রেলওয়ে ডিজাইন সেন্টার (RDC) দ্বারা তৈরি করা হয়েছে। যেটির মূল উদ্দেশ্য হল যাত্রীদের সফরের অভিজ্ঞতা উন্নত করা এবং ভবিষ্যতের চাহিদা অনুযায়ী ট্রেনের ডিজাইন প্রস্তুত করা।

আরও পড়ুন: বিলিয়ার্ডসে বিশ্বজয়ী কলকাতার সৌরভ! সদ্যপ্রয়াত বাবার উদ্দেশ্যে উৎসর্গ করলেন ট্রফি

এটি কবে বাস্তবায়িত হবে: তবে, এই মুহূর্তে এটি কেবল একটি কনসেপ্ট ডিজাইন, এবং এর বাস্তবায়ন নিয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেলের আধিকারিকরা বর্তমানে এই মডেলটি পর্যালোচনা করছেন এবং এর সম্ভাব্যতা বিবেচনা করছেন। এটি বাস্তবায়িত হলে, এই পরিকল্পনাটি ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রাভেল সেগমেন্টকে একটি নতুন দিকনির্দেশ করবে। যেটি একটি আকর্ষণীয় বিকল্প হয়ে ওঠার পাশাপাশি বিজনেস ট্রাভেলার্স এবং হাই-এন্ড যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে সম্পূর্ণরূপে বদলে দেবে।