বছরে ২৫০০০ টাকা! উচ্চশিক্ষার খরচ কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের, আবেদন করুন LWF Scholarship 2026-এ

Published on:

Published on:

Labour Welfare Fund Scholarship 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মেধাবী অথচ দরিদ্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মিলল দারুণ সুখবর। স্কলারশিপ দিচ্ছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের (Ministry of Labour & Employment) অন্তর্গত সংস্থা লেবার ওয়েলফেয়ার অর্গানাইজেশন বা LWF Scholarship (Labour Welfare Fund Scholarship) । যেখানে ২৫০০০ টাকা পর্যন্ত আর্থিক  যেখানে ২৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে। কারা যোগ্য ও কিভাবে আবেদন করতে পারবেন? রইল খুঁটিনাটি সমস্ত তথ্য।

Labour Welfare Fund Scholarship 2026

রাজ্যের বিড়ি শ্রমিক ও সিনেমা জগতের সাথে যুক্ত থাকা কর্মীদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার পথে অর্থ যাতে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্যই এই LWF Scholarship প্রদান করা হয়। প্রতিবছরের মত ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য আবেদন পর্ব শুরু হ যে গিয়েছে। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে, স্কুল শেষে কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ডিপ্লোমা এমনকি প্রফেশনাল কোর্সের ক্ষেত্রেও এক স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে। তবে কোর্সের উপর ভিত্তি করে টাকার পরিমাণ আলাদা হতে পারে।

কোন কোর্সের জন্য কত টাকা পাওয়া যাবে LWF Scholarship এ?

এই স্কলারশিপের জন্য আবেদন করলে ও গ্রহণ হলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক ১০০০ টাকার আর্থিক সাহায্য করা হবে। এরপর পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১৫০০ টাকা, নবম শ্রেণীতে ২০০০ টাকা দেওয়া হবে। এরপর দশম শ্রেণীতে ২০০০ টাকা ও একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ৩০০০ টাকা দেওয়া হয়। এরপর উচ্চশিক্ষার ক্ষেত্রে আইটিআই কোর্সের ক্ষেত্রে ৬০০০ টাকা, পলিটেকনিক বা স্নাতক কোর্সের ক্ষেত্রে ৬০০০  টাকা দেওয়া হয়। এছাড়া অন্যান্য প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে বার্ষিক ২৫০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয়।

আরও পড়ুনঃ সাধারণ মানুষ আতঙ্কিত! ধর্ষণ থেকে খুন, মিছিলে পুলিশের ভূমিকায় ধিক্কার জানিয়ে ক্ষোভ প্রকাশ মমতার 

LWF Scholarship এর যোগ্যতা

এই স্কলারশিপের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে নিচের দেওয়া শর্তগুলি পূরণ করে থাকতে হবে। তাহলেই আবেদন করা যাবে,

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পড়ুয়ার মা অথবা বাবার মধ্যে যে কোনো একজনকে বিড়ি শ্রমিক কিংবা সিনেমা কর্মী হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই কোনো সরকারি, সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজে পাঠরত হতে হবে।

আরও পড়ুনঃ E20 নিয়ে ক্ষুদ্ধ আমজনতা! আগেভাগেই ২৫% ইথানল বাধ্যতামূলক ঘোষণা থেকে পিছল সরকার

অনলাইনে আবেদনের পদ্ধতি

এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইলে অনলাইন বা অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন। অফলাইনের ক্ষেত্রে কলকাতা হেডঅফিস বা মেডিকেল ইউনিটে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তবে অনলাইনে করতে চাইলে পর পর বলে যাওয়া ধাপ ফলো করতে হবে।

  • প্রথমেই NSP বা National Scholarship Portal ওপেন করে নিতে হবে। এরপর সেখানে লগইন করে নিতে হবে।
  • লগইন হওয়ার পর রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য ফিলআপ করতে হবে। এটি নতুন অ্যাকাউন্ট হলে একবারই KYC করতে হবে।
  • এরপর ফর্ম পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন জমা দিয়ে দেওয়া যাবে।

আগামী ৩১ শে অগাস্ট অবধি এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। তাই যারা এখনও আবেদন করবে ভাবলেও করোনি, তাঁরা চাইলে আবেদন করতেই পারে।