আপেল ২০০ টাকা, লঙ্কা ১২০ টাকা! লক্ষ্মীপুজোয় ফল-সবজির আগুন দাম, তালিকা দেখুন

Published on:

Published on:

Lakshmi Puja market price check out vegetable and fruit price in Maniktala market

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মিটতে না মিটতেই এসে গিয়েছে লক্ষ্মীপুজো (Lakshmi Puja 2026)। আজ বাড়িতে বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো হচ্ছে। তার আগে সকালে বাজার (Lakshmi Puja Market Price) করতে গিয়ে পকেটে ছ্যাঁকা লাগল মধ্যবিত্তর। ক্রেতাদের দাবি, লক্ষ্মীপুজোয় ফল-সবজির আগুন দাম। সেসব কিনতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে। আজ বাজারে ফল, সবজির কেমন দাম যাচ্ছে জেনে নিন।

লক্ষ্মীপুজোয় ফল, সবজির দাম | (Lakshmi Puja Market Price)

রবিবার সকালে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম মানিকতলা বাজারে পৌঁছে গিয়েছিল। সেখানে দেখা যায়, আপেল, নাশপাতি সহ সব ফলের দামই বেশ চড়া। আপেল কেজিপ্রতি ১৫০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। নাশপাতির দাম কেজিপ্রতি ১৫০ টাকা।

আরও পড়ুনঃ ক্যান্সারের বিরুদ্ধে থামল লড়াই! প্রয়াত প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী

এছাড়া শসার দাম কেজিপ্রতি ৮০ টাকা থেকে ১০০ টাকা, বড় আকারের একটি মুসাম্বি ১৫ টাকা, আতার দাম কেজিপ্রতি ১৫০ টাকা, পানিফলের দাম কেজিপ্রতি ৫০ টাকা। লক্ষ্মীপুজোয় অপরিহার্য নারকেল পিস প্রতি ৪০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ফলের পাশাপাশি আজ সবজিরও দাম চড়া। কাঁচা লঙ্কার দাম কেজিপ্রতি ১২০ টাকা, এক কেজি দেশি পটল ৮০ টাকা, এক কেজি উচ্ছে ৭০ টাকা ও এক কেজি ঝিঙে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া টমেটোর দাম কেজিপ্রতি ৫০ টাকা, বাঁধাকপির দাম কেজিপ্রতি ৫০ টাকা, ঢ্যাঁড়শের দাম কেজিপ্রতি ৫০ টাকা, একটি ফুলকপি ৪০ টাকা থেকে ৫০ টাকা ও সাধারণ পটল ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Lakshmi Puja market price

লক্ষ্মীপুজোয় বাজারের আগুন দাম প্রসঙ্গে এক ক্রেতা বলেন, “বেগুন, শসার দাম বেড়েছে। ফুলকপির দামও প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতি বছরই পুজোর দিনগুলোয় দাম বাড়ে। কিন্তু কিছু করার নেই। পুজো তো করতেই হবে।“

প্রত্যেক বছর পুজো, পার্বণ বা কোনও উৎসব এলেই বাজারের দাম হু হু করে বাড়তে থাকে। লক্ষ্মীপুজোতেও অন্যথা হচ্ছে না। বাজারে এসে চড়া দামেই ফল, সবজি কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।