বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে এখনও টানাপোড়েন অব্যাহত। এদিকে সম্প্রতি মহার্ঘ ভাতাও বৃদ্ধি করেছে রাজ্য সরকার। নয়া বেতন কমিশনেরও ঘোষণা হয়েছে। সবমিলিয়ে এ রাজ্যের সরকারি কর্মীদের (Government Employees) পোয়া বারো। এদিকে পিছিয়ে নেই কেন্দ্রীয় সরকারি কর্মীরাও। খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কারণ ফের একবার ডিএ বৃদ্ধির পথে কেন্দ্র।
ডিএ বৃদ্ধির পথে কেন্দ্র | Dearness Allowance
মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। মূলত হোলির কাছাকাছি সময়ে প্রথম ঘোষণা করা হয়, কিন্তু এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি।
অতীতের প্রবণতা এবং একাধিক সূত্র অনুযায়ী, ডিএ বৃদ্ধির ঘোষণাটি এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফের এক দফায় ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সংশোধিত ডিএ ১ জানুয়ারী, ২০২৬ থেকে কার্যকর হবে ধরা হচ্ছে।
শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (সিপিআই-আইডব্লিউ) অনুযায়ী মনে করা হচ্ছে এবার মহার্ঘ ভাতা বর্তমান ৫৮% থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬০% হতে পারে। বর্তমান ৫৮% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যা জানুয়ারি থেকেই লাগু হবে। সূত্রের খবর, কমপক্ষে ২% ডিএ বৃদ্ধি করা হতে পারে এবার।

আরও পড়ুন: তীব্র গরমে আজ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে, হলুদ সতর্কতা জারি ৬ জেলায়, আবহাওয়ার খবর
উল্লেখ্য, গত বছর নভেম্বরে এআইসিপিআই-আইডব্লিউ ছিল ১৪৮.২। ডিসেম্বরের সূচক অনুযারী ডিএ সূচক ৫৯.৯৩ শতাংশ রয়েছে। কিন্তু ভগ্নাংশে ডিএ বৃদ্ধি যেহেতু হবে না তাই একেবারে ২% ডিএ বাড়তে চলেছে বলে সূত্রের খবর। যদি তেমনটা হয় তাহলে তা গত কয়েক বছরের তুলনায় হবে সবথেকে কম। ডিএ বৃদ্ধির ফলে দেশের প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা উপকৃত হতে চলেছেন।












