তীব্র গরমে আজ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে, হলুদ সতর্কতা জারি ৬ জেলায়, আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal Weather winds change again rain with thunderstorms possible in some places
Follow

বাংলাহান্ট ডেস্ক: তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যেই। হাওয়া অফিস বলছে, এদিন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পশ্চিমের জেলাগুলির পারদ। কলকাতা সহ বাকি রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে এদিন। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে ফের রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গে। একাধিক জেলা ভিজবে। রবি ও সোমবার আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা।

শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই সব জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কোনো সতর্কতা জারি নেই। রবিবার ভিজবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান।

সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। জেলায় জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি আবার কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: পোস্ট অফিসে বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ৫ এপ্রিলের আগে এই কাজটি না করলেই হবে লোকসান

South Bengal Weather

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্র। জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও সব জেলার সর্বত্র বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।