শেষ বড় DA সংশোধন! পে কমিশনের অপেক্ষার মাঝেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় খবর

Published on:

Published on:

dearness allowance(199)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) একধাক্কায় ২০% ডিএ বেড়েছে সম্প্রতি। যা আগামী অক্টোবর মাস থেকে লাগু হতে চলেছে। এদিকে সুখবর দরজায় কড়া নাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও। খুব শীঘ্রই ফের একবার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি (Dearness Allowance) পেতে চলেছে। চলতি বছরের জুলাই থেকে মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বাড়তে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।

কেন্দ্রের কর্মীদের ডিএ বাড়তে পারে ৩% | Dearness Allowance

জুলাই মাস থেকে বাড়তি তিন শতাংশ হারে ডিএ (DA Hike) পেতে পারেন কেন্দ্রের কর্মীরা। সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে কেন্দ্রের কর্মীদের ডিএ বেড়ে ৬৩ শতাংশ হতে পারে। যদিও এই নিয়ে এখনও সরকারি আপডেট নেই। এই বৃদ্ধি কার্যকর হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরই।

মুদ্রাস্ফীতির কোপ থেকে কর্মচারীদের স্বস্তি প্রদান করতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এআইসিপিআই-আইডব্লুর দেওয়া মুদ্রাস্ফীতি বিষয়ক তথ্যের ভিত্তিতেই ১ জুলাই থেকে কেন্দ্রের কর্মী ও পেনশনভোগীরা বাড়তি ডিএ বা ডিআর পেতে চলেছেন।

এআইসিপিআই-আইডব্লিউ-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। ফলে গত ১২ মাসের গড় সূচক পৌঁছেছে ১৪৮.৬৫। ডিএ গণনার হার হয়েছে ৬৩.৭৬%। ৬৩.৭৬% ডিএ অর্থাৎ পূর্ণ সংখ্যায় ৬৩ শতাংশ ডিএ-র হবে। সরকারি সূত্রের দাবি, এই বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ বড় ডিএ সংশোধন হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন: বৃহস্পতিতে সস্তা হয়ে গেল সোনা-রুপো! কত হল নতুন রেট? এক নজরে দেখে নিন

উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। তা আগামী মাস থেকে ৬৩% হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ডিএ-এর প্রকৃত বৃদ্ধি কী হবে তা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরেই জানা যাবে। এর আগে জানুয়ারিতে ডিএ ২% বৃদ্ধি করা হয়েছিল। জুনে সম্ভাব্য ৩% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় থাকা সকল কর্মচারীর জন্য মোট ডিএ বৃদ্ধি কার্যকর হবে।

dearness allowance(262)

আরও পড়ুন: গ্রান্ট ইন এইড-দের বকেয়া DA কবে দেওয়া শুরু? সুপ্রিম শুনানির পর বড় খবর দিলেন ভাস্কর ঘোষ

এদিকে, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা ৩৮ শতাংশ ডিএ পাচ্ছেন। যদিও তা আসছে অক্টোবর মাস থেকে দেওয়া হবে। বর্তমানে কেন্দ্র-রাজ্য ফারাক রয়েছে ২২%। এরই মধ্যে কেন্দ্র আরও ৩ শতাংশ বৃদ্ধি করলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ-র ব্যবধান পৌঁছে যাবে ২৫ শতাংশে।