বাংলা হান্ট ডেস্ক: রেলের পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়ার প্রক্রিয়া, এবার আগের থেকে অনেকটা সহজ করল ভারতীয় রেলের মালদহ ডিভিশন। পেনশন রোগীদের হয়রানি কমাতে এবার ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য চালু হচ্ছে হেল্পলাইন নম্বর। যা আগামী ২ নভেম্বর থেকে মালদার ডিআরএম ভবনে এই পরিষেবা চালু হবে।
পেনশনভোগীদের জন্য রেলের নতুন উদ্যোগ (Life Certificate)
Caption ২ এর ফলে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Life Certificate)জমা দিতে গিয়ে সমস্যার পরেনবেলে পেনশনভোগীরা। রেল সূত্রে জানা গিয়েছে দেশজুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পিইন ৫.০ চলবে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এই কর্মসূচির আওতায় মালদার ডিভিশনের পার্সোনেল বিভাগের উদ্যোগে ডিয়ার এম ভবনের মন্দার কনফারেশন হলে বিশেষ হেল্প লাইন কেন্দ্র খোলা হচ্ছে।
আগামী ২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সমস্ত কর্ম দিবসে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই কেন্দ্র চারু থাকবে। যার ফলে পেনশনভোগীদের সুবিধার কথা মাথায় রেখে ইতিমধ্যে ৮০ বছর বা তার বেশি বয়সী রেল পেনশনভীদের জন্য ব্যাংকের সহযোগিতায় ডিজিটাল লাইফ সার্টিফিকেট শিবিরের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে যাত্রীদের সুখবর, হাওড়া-পাটনা রুটে চলবে ৪টি স্পেশাল ট্রেন
কেন্দ্রে যাওয়ার সময় সঙ্গে রাখতে হবে কোন কোন নদী তা জানুন: হেল্পলাইন পেনশন কেন্দ্রে আসার সময় পেনশনভোগীদের আধার কার্ড, আধানের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, প্যান কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার এর মূল কপি সঙ্গে রাখতে হবে।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন ৫.০ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেনশনভোগীরা ipension.nic.in/dlcportal/ পোর্টালটি দেখতে পারেন। রেল কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের ফলে পেনশনভোগীদের ডিজিটাল পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা কমবে এবং লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক হবে (Life Certificate)।












