ভাইফোঁটায় আগে রান্নার গ্যাসের দাম কত? কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের রেট জানুন

Published on:

Published on:

Lpg Cylinder no relief in gas prices during the festive season

বাংলা হান্ট ডেস্ক: কালীপুজোর পরও স্বস্তি নেই সাধারণ মধ্যবিত্তের। কারণ রাত পোহালেই ভাইফোঁটা। তবে এই আনন্দের মরশুমে কমলো না বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দর। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট কত রয়েছে ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের।

কলকাতায় আজ কত এলপিজি সিলিন্ডারের দাম (Lpg Cylinder)

ভারতের রান্নার কাজে এলপিজি সিলিন্ডারের ব্যবহার অনস্বীকার্য। এগুলোর দাম পারিবারিক বাজেট এবং হোটেল ও রেস্তরাঁ পরিচালনার ব্যয়ের একটি বড় অংশ। অর্থাৎ দামে সামান্য পরিবর্তন হলে মাসিক খরচের ওপর বড় ধরনের প্রভাব পড়ে (LPG Cylinder)। তবে এক নজরে দেখে নিন ভাইফোঁটার আগের দিন এই সিলিন্ডারের দাম কত হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার, কলকাতায় রান্নার গ্যাস ৯৬৮ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৯৭১ টাকা। দিল্লিতে রান্নার গ্যাস ৯৪২ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৮২০ টাকা।

Lpg Cylinder no relief in gas prices during the festive season

আরও পড়ুন: ফের সস্তা সোনা! ভাইফোঁটার আগে কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

মুম্বইয়ে রান্নার গ্যাস ৯৪১.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডার ২,৭৭৫ টাকা। চেন্নাইতে রান্নার গ্যাস ৯৫৭.৫০ টাকা। চার মহানগরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯৯৪ টাকা ৫০ পয়সা।

প্রসঙ্গত প্রতি মাসের শুরুতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক বাজারে গ্যাস ও অপরিশোধিত তেলের মূল্য, মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার বিনিময় হার ও অন্যান্য আনুষঙ্গিক খরচের উপর এই দাম নির্ভর করে (LPG Cylinder)।