মধ্যবিত্তের মুখে হাসি! ফের কমল গ্যাসের দাম, নতুন দর জানুন

Published on:

Published on:

LPG Cylinder prices reduced, know the new rates
Follow

বাংলা হান্ট ডেস্ক : মাসের শুরুতেই এলপিজির (LPG Cylinder) দামে বড়সড় পরিবর্তন। পরপর দ্বিতীয় মাসে কমল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। জুলাইয়ের পর অগাস্টেও দাম কমানো হয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে লাগাতার মূল্যবৃদ্ধির পর বাণিজ্যিক গ্যাসের বাজারে আপাতত স্বস্তির ছবি দেখা যাচ্ছে।

কত কমল এলপিজির (LPG Cylinder) দাম ?

বছরের প্রথমার্ধে অবশ্য পরিস্থিতি ছিল একেবারে বিপরীত। জানুয়ারি থেকেই বাণিজ্যিক সিলিন্ডারের দর একাধিকবার বাড়তে থাকে। ফেব্রুয়ারি থেকে জুন—এই চার মাসের মধ্যেই ১৯ কেজির সিলিন্ডার-পিছু খরচ বেড়ে যায় ১,৩৭৩ টাকা। ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন প্রান্তে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার মিলছিল ১,৭৪০.৫০ টাকায়। কয়েক মাসের মধ্যে সেই দর পৌঁছে যায় ৩,১১৩.৫০ টাকায়। সেই চড়া দরের পর জুলাই থেকে পরিস্থিতি কিছুটা ঘুরতে শুরু করে।

অগাস্টের মূল্যহ্রাসের তালিকায় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে কলকাতা। মহানগরে ১৯ কেজির সিলিন্ডারের দাম একবারে ২০৯ টাকা কমেছে। নতুন দর অনুযায়ী কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ২,৮৭২.৫০ টাকা।

তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও সাধারণ পরিবারের মাসিক রান্নার খরচে কোনও পরিবর্তন আসেনি। ১৪ কেজির গার্হস্থ্য এলপিজির দর জুনের পর থেকেই একই জায়গায় রয়েছে। অগাস্টেও সেই মূল্য অপরিবর্তিত। দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা এবং কলকাতায় ৯৬৪ টাকা দরে মিলছে ১৪ কেজির রান্নার গ্যাস।

LPG Cylinder prices reduced, know the new rates

আরও পড়ুন :‘আজই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা! অগাস্টের টাকা ঢোকার আগেই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

ব্যবসায়িক কাজে ব্যবহৃত সিলিন্ডারে টানা দ্বিতীয় মাসে দর কমায় হোটেল-রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষেত্রে কিছুটা স্বস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু বাড়ির রান্নাঘরের জন্য ব্যবহৃত সিলিন্ডারে এখনও কমেনি খরচ। ফলে সাধারণ মানুষের নজর এখন আগামী মাসের এলপিজি সিলিন্ডারের দামের দিকেই।