বাংলা হান্ট ডেস্ক’ফের পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। এমত অবস্থায় বিশ্ব বাজারে অপরিচিত তেলের দাম আকাশছোঁয়া। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে রীতিমতো আগুন লেগেছে। যার কারণবশত যথারীতি পকেটের চাপ পড়ছে, মধ্যবিত্তদের (LPG Cylinder)। তবে ভারতের আমজনতা দের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর।
উজ্জ্বলা যোজনায় বড় ধাক্কা, ভর্তুকির সিলিন্ডার ৯ থেকে কমে ৪ (LPG Cylinder)
দেশের সাড়ে ১০ কোটির বেশি উজ্জ্বলা গ্রাহকের জন্য আগে বছরে ন’টি সিলিন্ডারে ভরতুকি বরাদ্দ ছিল। এখন তা নামিয়ে আনা হল মাত্র চারটিতে (LPG Cylinder)।

আরও পড়ুন: খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা যোজনায় কীভাবে আবেদন? দেখে নিন পরপর ধাপ
যদিও এর আগে সিলিন্ডার পিছু ৩০০ টাকা হারে বছরে সর্বাধিক ২ হাজার ৭০০ টাকা ভরতুকি পেতেন উজ্জ্বলা গ্রাহকরা। এবার তা কমিয়ে সীমা বেঁধে দেওয়া হল ১ হাজার ২০০ টাকায়। অর্থাৎ বছরে দেড় হাজার টাকা ভরতুকি কম মিলবে। আচ্ছে দিনের প্রতিশ্রুতি দেওয়া মোদি সরকারের এই পদক্ষেপে যথেষ্ট ক্ষুব্ধ গ্রাহকরা।
কিন্তু কেন্দ্র এতদিন প্রচার করে এসেছে, দূষণ রোধ এবং কাঠের উনুনের ধোঁয়ার কারণে মা-বোনেদের চোখের জল মোছার লক্ষ্যেই তারা এনেছে উজ্জ্বলা যোজনা। ভরতুকির অঙ্কের কারণেই উজ্জ্বলা ক্রমশ জনপ্রিয় হয়েছে গরিবের কাছে।
এছাড়াও সাধারণ ও উজ্জ্বলা সব শ্রেণির গ্রাহককেই এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এরই মধ্যে দু’দফায় দাম বাড়ানো হয়েছে সিলিন্ডারের। ৭ মার্চ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৬০ টাকা। ঠিক তিন মাস পর ৭ জুন বাড়ানো হয় আরও ২৯ টাকা। বর্তমানে কলকাতায় সিলিন্ডারের দাম হয়েছে ৯৬৮ টাকা। উজ্জ্বলা যোজনার গ্রাহকদেরও বাজার থেকে এই দরেই সিলিন্ডার কিনতে হবে (LPG Cylinder)।













