কলকাতায় বাড়ল গ্যাসের দাম! ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর কত?

Published on:

Published on:

LPG Cylinder gas prices rise during the festive season middle class concerned

বাংলা হান্ট ডেস্ক: অক্টোবর মাসে গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি মিলল না জনসাধারণের (LPG Cylinder)। এলপিজি গ্যাস সিলিন্ডারের দর বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটের চাপ পড়েছে মধ্যবিত্তের। তাছাড়া এই মাসে ফের বাল্য ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার এক নজরে দেখে নিন অক্টোবরের শেষে বাজারে ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর কত হল।

কলকাতায় আজ গ্যাসের দাম কত? (LPG Cylinder)

পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। যার ফলে ভারতে ফের চড়তে শুরু করেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দর (LPG Cylinder)। যদিও গত জুলাই ও আগস্ট মাসে খানিকটা কমেছিল এই সিলিন্ডারের দাম। কিন্তু সেপ্টেম্বর থেকে তা আবার ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে।

এই সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতার। সূত্রের খবর চলতে বছরে দেশে ফেব্রুয়ারি মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭৪০.৫০ টাকা। যার জুন মাসে এক ধাক্কায় বেড়ে হয় ৩১১৩.৫০ টাকা।

LPG Cylinder what is the price of gas in Kolkata today

আরও পড়ুন: দীর্ঘদিন পর রাজ্যজুড়ে অটোভাড়া বৃদ্ধি, ন্যূনতম ভাড়া কত হল? জেনে নিন নতুন ভাড়ার তালিকা

ফেব্রুয়ারী থেকে জুন মাস পর্যন্ত বাণিজ্যে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে যথাক্রমে ১৩৭৩ টাকা। তবে জুলাই ও আগস্ট মাসে কিছুটা নিম্নমুখী গ্যাসের দাম থাকলেও। সেপ্টেম্বর মাসের পর থেকে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার অক্টোবর মাসের শুরুতেই ১৯ কেজি এলপিজির দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৭০ টাকা।

বর্তমানে এই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়ে দাঁড়িয়েছে ২৯৫৪ টাকা। তবে চলতি মাসে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ৯৬৮ টাকা। আর ছোট পাঁচ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ৩৫৮.৫০ টাকা। এবার এক নজরে দেখে নিন শহর ভিত্তিক গ্যাস সিলিন্ডারের দর কত রয়েছে।

দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে ২৮১০ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা। অক্টোবরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।