গ্যাস বুকিং হচ্ছে না? এক ফোনেই মিলবে সমাধান, নম্বরটি জানুন

Published on:

Published on:

LPG Gas Booking supply rule and complaint process
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা ও ইজ়রায়েলের সংঘর্ষের পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ইতিমধ্যেই এই যুদ্ধ ১৩ দিনে পৌঁছে গিয়েছে। এর প্রভাব শুধু ওই অঞ্চলে নয়, পড়ছে বিশ্বের নানা দেশে। ইরান হরমুজ় প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যা তৈরি হয়েছে। তারই প্রভাব পড়েছে গ্যাস সরবরাহেও। দেশের অনেক জায়গায় এলপিজি গ্যাস বুকিং (LPG Gas Booking) নিয়ে সমস্যার অভিযোগ উঠছে, ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

গ্যাস বুকিংয়ের (LPG Gas Booking) সমস্যার বড় বার্তা কেন্দ্রের

মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির মধ্যে দেশে গ্যাস (LPG Gas Booking) নিয়ে উদ্বেগ বাড়লেও কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সরকারের দাবি, দেশের মধ্যে এলপিজি উৎপাদন বাড়ানো হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ বজায় রাখার চেষ্টা চলছে। তবে অনেক গ্রাহকের অভিযোগ, নিয়ম মেনেও তারা গ্যাস বুক করতে পারছেন না। কেন্দ্রের নিয়ম অনুযায়ী, একটি সিলিন্ডার বুক করার ২৫ দিন পরেই আরেকটি সিলিন্ডার বুক করা যাবে। কিন্তু সেই নিয়ম মেনেও অনেকেই বুকিং করতে সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন।

এই কারণে বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস এবং গ্যাসের দোকানের সামনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক মানুষ সিলিন্ডার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন বলেও অভিযোগ উঠেছে। এর মধ্যেই গ্যাসের কালোবাজারির অভিযোগও সামনে এসেছে। অনেক গ্রাহকের দাবি, কিছু এলপিজি ডিলার ইচ্ছাকৃতভাবে গ্যাস ডেলিভারি দিতে দেরি করছেন। আবার অনেক সময় অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, ইনভয়েসে উল্লেখ নেই এমন কোনও অতিরিক্ত টাকা নেওয়া সম্পূর্ণ বেআইনি। যদি কোনও ডিলার অতিরিক্ত টাকা চান, তাহলে গ্রাহকদের সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাস বুকিং (LPG Gas Booking) করতে সমস্যা হলে, বুকিংয়ের পর গ্যাস সময়মতো না এলে বা বুকিং বাতিল হয়ে গেলে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির হেল্পলাইন নম্বরে অভিযোগ জানানো যাবে।

কোন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন?

ইন্ডেন গ্যাস (ইন্ডিয়ান অয়েল) গ্রাহকরা টোল-ফ্রি নম্বর ১৮০০-২৩৩৩-৫৫৫-এ ফোন করতে পারেন। গ্যাস লিকেজের মতো জরুরি সমস্যার জন্য ১৯০৬ নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকে। এছাড়া ইন্ডিয়ান অয়েলের গ্রিভিয়েন্স পোর্টালের মাধ্যমে অনলাইনেও অভিযোগ করা যায়। ভারত গ্যাস গ্রাহকদের জন্য রয়েছে স্মার্টলাইন নম্বর ১৮০০ ২২ ৪৩৪৪। এই নম্বরটিও গ্যাস লিকেজের জরুরি হেল্পলাইন হিসেবে ২৪ ঘণ্টা খোলা থাকে।

এইচপি গ্যাস (এইচপিসিএল) গ্রাহকরা ১৮০০ ২৩৩ ৩৫৫৫ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। চাইলে এইচপি গ্যাসের অনলাইন পোর্টালের মাধ্যমেও অভিযোগ করা যায়। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য রয়েছে ১৮০০-২৩৩-৩৫৫৫ এবং ১৮০০-২৬৬-৬৬৯৬ নম্বর। এই নম্বরগুলোতে ফোন করে সমস্যার কথা জানানো যাবে।

LPG Cylinder Black Marketing Sparks Concern Across Major Indian Cities

আরও পড়ুনঃ ভোটের আগে ফের নন্দীগ্রাম ইস্যু, শহিদ দিবসে মালোপাড়ায় শুভেন্দু! X-এ কী বার্তা দিলেন মমতা?

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই পরিস্থিতিতে গৃহস্থালির জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্যদিকে বাণিজ্যিক গ্যাস মূলত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি পরিষেবায় পাঠানো হচ্ছে। সরকারের হিসাব অনুযায়ী, রান্না ও পরিবহনের ক্ষেত্রে গ্যাস সরবরাহ থাকবে ১০০ শতাংশ। সার কারখানায় দেওয়া হবে ৭০ শতাংশ, চা শিল্পে ৮০ শতাংশ এবং অন্যান্য শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ গ্যাস সরবরাহ করা হবে। সরকার আশ্বাস দিলেও গ্যাস বুকিং (LPG Gas Booking) নিয়ে যে সমস্যার অভিযোগ উঠছে, তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এখনও পুরোপুরি কমেনি।