কেন্দ্রীয় বাজেটের আগে বড় সিদ্ধান্ত, ৫০ টাকা বেড়ে গেল LPG গ্যাসের দাম

Published on:

Published on:

LPG Price Hike Ahead of Union Budget
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আর কিছুক্ষণের মধ্যেই সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার ঠিক আগেই এলপিজি গ্যাসের দামে বড়সড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ কেজির কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ৫০ টাকা বাড়ানো হয়েছে (LPG Price Hike)। ফলে দেশের বড় বড় শহরে নতুন দাম আজ থেকেই কার্যকর হয়ে গিয়েছে।

১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত

তবে সাধারণ গৃহস্থদের জন্য স্বস্তির খবর হল ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। আগের নির্ধারিত দামেই মিলবে রান্নার গ্যাস। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য। হোটেল, রেস্তরাঁ, ধাবা, খাবারের দোকান-সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত ১৯ কেজির সিলিন্ডারের জন্যই বাড়তি টাকা গুনতে হবে ব্যবসায়ীদের। অন্যদিকে, গৃহস্থালির ব্যবহারের ১৪.২ কেজির সিলিন্ডার এখনও ৮ এপ্রিল ২০২৫-এ নির্ধারিত পুরনো দামে পাওয়া যাচ্ছে।

১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম কত হবে (LPG Price Hike)?

দাম বাড়ার পর দিল্লিতে ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৭৪০.৫০ টাকা। কলকাতায় এই দাম বেড়ে হয়েছে ১,৮৪৪.৫০ টাকা। মুম্বইয়ে নতুন দর ১,৬৯২ টাকা, যা আগে ছিল ১,৬৪২.৫০ টাকা। চেন্নাইয়ে বর্তমানে ১৯ কেজির সিলিন্ডারের দাম ১,৮৯৯.৫০ টাকা। পরিসংখ্যান বলছে, ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে দিল্লিতে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে প্রায় ৪৯ টাকা, কলকাতা ও মুম্বইয়ে ৪৯.৫০ টাকা এবং চেন্নাইয়ে পুরো ৫০ টাকা। জানুয়ারি মাসের তুলনায় সব শহরেই প্রায় একই হারে এই মূল্যবৃদ্ধি কার্যকর হয়েছে।

গৃহস্থালি সিলিন্ডারের দাম অপরিবর্তিত

গৃহস্থালির ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে বিভিন্ন শহরে এর দাম নিম্ন দিয়ে দেওয়া হল-

  • দিল্লি: ৮৫৩ টাকা
  • কলকাতা: ৮৭৯ টাকা
  • মুম্বই: ৮৫২.৫০ টাকা
  • চেন্নাই: ৮৬৮.৫০ টাকা
  • লখনউ: ৮৯০.৫০ টাকা
  • আহমেদাবাদ: ৮৬০ টাকা
  • হায়দরাবাদ: ৯০৫ টাকা
  • বারাণসী: ৯১৬.৫০ টাকা
  • পাটনা: ৯৫১ টাকা

আরও পড়ুনঃ SIR দায়িত্বের চাপে মাধ্যমিক পরিচালনা সম্ভব? জবাব দিল নির্বাচন কমিশন

উল্লেখ্য, পেট্রোলিয়াম বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। গত জানুয়ারি মাসেও কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তবে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে যথাক্রমে ৫ টাকা ও ১০ টাকা করে দাম কমানো হয়েছিল। বাজেটের ঠিক আগে এই মূল্যবৃদ্ধির (LPG Price Hike) সিদ্ধান্ত ব্যবসায়ী মহলে বাড়তি চাপ তৈরি করবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে হোটেল ও রেস্তরাঁ ব্যবসায় এর সরাসরি প্রভাব পড়তে পারে।