‘আগামী ৪ তারিখ কি দেখে নিতে..,’ ভোটের আগে DA ইস্যুতে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়

Published on:

Published on:

dearness allowance(173)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাজেটে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য ৪% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। যা নিয়ে কর্মচারীমহলে জোর চর্চা শুরু হয়েছে। আদৌ সরকার ডিএ (DA) দেবে কী না সেই নিয়েও উঠছে প্রশ্ন। এরই মধ্যে মহার্ঘ ভাতা ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দাগলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

ডিএ না মেলায় ক্ষোভ সরকারি কর্মীদের | Dearness Allowance

সমাজমাধ্যমে এই বিষয়ে মলয়বাবু লেখেন, ‘বিধানসভায় বজেট অধিবেশনে ঘোষিত ৪% ডিএ দেওয়া হলো না। এট রেকর্ড হয়ে থাকলো। গত ০৫. ০২.২৬ বিধানসভায় দাঁড়িয়ে যে ৪% ডি’এ এপ্রিল ২৬, থেকে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, তা এখনো দেওয়া হল না কেন? আগামী (০৪/০৫) তারিখ কি দেখে নিতে চাইছেন, ভোট যুদ্ধে কি রেজাল্ট হয়?’

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের ডিএ এখনও পর্যন্ত ১৮ শতাংশ। ৪ শতাংশ দেওয়ার কথা থাকলেও যেটা বিধানসভায় দাঁড়িয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন এপ্রিল থেকে ৪% ডিএ দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত নোটিফিকেশন প্রকাশ হয়নি। অর্থাৎ এপ্রিল মাসেও ৪% ডিএ পেলাম না। এখনও পর্যন্ত ৪২% ডিএ বাকি রইল। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেও ৪% ডিএ আমরা পেলাম না। এটা দুঃখজনক নয়, এটা লজ্জাজনক ব্যাপার।

সূত্রের খবর, কর্মচারীদের বর্ধিত হারে ডিএ দিতে অনুমতি চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককে (সিইও)কে চিঠি দিয়েছে রাজ্য সরকার। বাজেটে ঘোষণার পরও ভোটের মাঝে ডিএ বাড়াতে কমিশনের কাছে অনুমতি চেয়েছে নবান্ন। তবে এখনও কমিশনের তরফে সবুজ সংকেত না-মেলায়, নয়া হারে ডিএ-র বিষয়টি কার্যকর করা যাচ্ছে না।

Dearness Allowance

আরও পড়ুন: ‘যতক্ষণ আমি ক্রিজে আছি…’, রাখঢাক না রেখেই নিজের ক্ষমতা সম্পর্কে কী জানালেন বৈভব সূর্যবংশী?

বাজেটে ঘোষণা হয়ে যাওয়ার পরও কেন ডিএ দিতে নতুন করে কমিশনের অনুমতি চাওয়া হচ্ছে, সেই নিয়েও চৰ্চা চলছে কর্মচারী আধিকারিকদের মধ্যে। সূত্রের খবর, ডিএ দিতে অনুমতি চেয়ে রাজ্যের মুখ্যসচিবের লেখা চিঠি দিল্লি পাঠানো হয়েছে। উল্লেখ্য, নির্বাচনি বিধিনিষেধ কার্যকর হওয়ার পর মুখ্যসচিব, থানার ওসি সহ আরও একাধিক বদল এনেছে কমিশন। এক্ষেত্রে ডিএ-র বিষয়েও মুখ্যমন্ত্রীকে একপ্রকার না জানিয়েই কমিশনের অনুমতি চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তাহলে কী সবমিলিয়ে কমিশনের অনুমোদনেই আটকে প্রক্রিয়া? চর্চা তুঙ্গে।