বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) ইস্যুতে হতাশা বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees)। জানুয়ারি মাস শেষ হতে চললেও এখনও ডিএ মামলার রায়দান নিয়ে কোনো আপডেট নেই স্পষ্ট। এরই মধ্যে বড় দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
ডিএ মামলা নিয়ে হুঁশিয়ারি, বাড়ছে ক্ষোভও | Dearness Allowance
উত্তর দিনাজপুরের জেলা সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মলয় মুখোপাধ্যায়ের দাবি, তাঁদের আইনজীবী বলেছেন যে ‘সরকারের রাস্তা বন্ধ। শুনানি শেষ হয়ে গিয়েছে। এবার রায়টা বেরোবে। তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে।’ পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলার শুনানি শেষে রায় রিজার্ভ রয়েছে সুপ্রিম কোর্টে।
মলয়বাবুর দাবি, সুপ্রিম কোর্টে ডিএ মামলায় সরকারের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি জানান, তাঁদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘ডিএ মামলার রায় তোমাদের পক্ষে যাবে বলে আমার ধারণা। তবে এখন এই সরকার দেবে কি দেবে না, সেটা বলতে পারব না।’
আদালতের নির্দেশ না দিলে আদালত অবমাননার জোরদার মামলা করার হুঁশিয়ারিও হয়। বলেন, ‘নির্দিষ্ট সময় যে দেওয়া হবে, তার মধ্যে আমরা আদালত অবমাননার মামলা দাখিল করব। বেশিদিন সময় লাগবে না।’ ডিএ মামলার রায়ের পরে সরকার রিভিউ করতে পারে। কিন্তু রিভিউয়ে কোনও লাভ হবে না বলে জানিয়েছেন কনফেডারেশনের আইনজীবী।

আরও পড়ুন: জানুয়ারি মাসেও হবে না রায়দান? রাজ্য সরকারি কর্মীদের DA মামলা নিয়ে এল ‘খারাপ খবর’
পাশাপাশি তিনি আরও বলেন, তাঁদের আইনজীবী জানিয়েছেন যে ডিএ মামলার রায়ের পরে সরকার রিভিউ পিটিশন করতে পারে সুপ্রিম কোর্টে। কিন্তু তা করলেও রিভিউয়ে কোনও লাভ হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার (Dearness Allowance) চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর থেকে প্রায় চার মাস অতিক্রান্ত হতে চললেও মামলার রায় সামনে আসেনি। কবে রায়দান হবে এখন সেদিকে নজর সকলের।












