‘লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী..,’ বকেয়া DA ইস্যুতে বিস্ফোরণ ঘটালেন মলয় মুখোপাধ্যায়

Published on:

Published on:

dearness allowance(137)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের (Dearness Allowance) বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে ডেডলাইনও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যদিও বকেয়া মেটানোর বিষয়ে সরকার তরফে এখনও কোনো পদক্ষেপ করা হয়নি।

ডিএ ইস্যুতে আসরে সরকারি কর্মীরা | Dearness Allowance

সরকার কেন চুপচাপ? কবে মিলবে বকেয়া? এই সমস্ত প্রশ্নের মাঝেই বড় কথা বললেন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘টাকার ব্যাপারটা তো এই সব টাকা আমাদের। ৬ লক্ষেরও বেশি সরকারি পদ শূন্য। ৬ লক্ষ সরকারি পদের বেতন, ভাতা দিতে কত টাকা লাগে, সেটা দিতে হচ্ছে না। আমাদের এই টাকাগুলোতেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী অন্যান্য মেলা, দুর্গাপুজো কমিটিগুলোকে দিচ্ছেন।’

রাজ্য সরকারকে আক্রমণ করে মলয়বাবু বলেন, ‘আজ মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন সরকারি কর্মীদের ডিএ দিতেই হবে। এবং মার্চ মাস পর্যন্ত শেষ হলে সেখানে ২৫% প্লাস এই যে হাইপাওয়ার কমিটি রয়েছে তাঁদের কাছে বলতে হবে ৭৫ শতাংশের কত শতাংশ প্রথম কিস্তি সরকারি কর্মীদের ওই যে অর্ডারের প্রেক্ষিতে ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে।’

তাঁর কথায়, ‘প্রথমে ২৫% পেলাম প্লাস প্রথম যে কিস্তিটা সেটা কত দেবে, ১৫ হতে পারে, ২০ হতে পারে, ২৫ হতে পারে। অন্তত ৩৫ বা ৪০ বা ৫০% ডিএ ৩১ মার্চের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। দিতেই হবে সরকারকে। এখান থেকে নিস্তার নেই।’

উল্লেখ্য, বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের ২৫% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএ-র ২৫% ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে। প্রথম কিস্তি দিতে হবে ৬ মার্চের মধ্যে। আর ১৫ এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) জমা দিতে হবে সর্বোচ্চ আদালতে।

dearness allowance(116)

আরও পড়ুন: বাংলার টপার কুন্তল! কিন্তু জাতীয় সেরা ১২-তে কেন নেই রাজ্যের কেউ? ফল ঘিরে উঠছে বড় প্রশ্ন

পাশাপাশি বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি। ২৫ শতাংশ দেওয়ার পরেও বাকি ৭৫% বকেয়া ডিএ-র কীভাবে, কত কিস্তিতে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে ওই চার সদস্যের কমিটি।