বাংলা হান্ট ডেস্ক: বের হয়েছে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ জেইই মেন (JEE Main 2026) এর রেজাল্ট। সেখানে পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়েছেন কুন্তল চৌধুরী। সোমবার এই পরীক্ষার প্রথম স্টেশনের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১০০ পার্সেন্টাইল পেয়েছেন মোট ১২ জন। যাদের মধ্যে তিনজন ই রাজস্থানের বাসিন্দা। অপুর দুজন অন্ধ্রপ্রদেশের।
কুন্তল বাজিমাত করলেও জাতীয় তালিকায় বাংলার খরা অব্যাহত (JEE Main 2026)
এছাড়া রয়েছে, দিল্লি, বিহার, ওড়িশা, হরিয়ানা, মহারাষ্ট্র. গুজরাট এবং তেলাঙ্গানার একজন করে প্রার্থী আছেন সেরার তালিকায়। যে তালিকায় অবশ্য পশ্চিমবঙ্গের কোনও প্রার্থী নেই। তবে পৃথকভাবে রাজ্যভিত্তিক শীর্ষস্থানাধিকারীদের তালিকায় পশ্চিমবঙ্গ থেকে বাজিমাত করেছেন কুন্তল। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৯৮৪৯০। কিন্তু তারপরও পশ্চিমবঙ্গের নাম নেই জাতীয় তালিকায় (JEE Main 2026)।

আরও পড়ুন: মাছটা বাসি না একদম টাটকা? চিংড়ি কেনার আগে জেনে নিন নির্ভুল টোটকা, নইলে ঠকবেন নিশ্চিত
এবার দেখে নিন JEE Main প্রথম সেশনের পরীক্ষায় কাদের পার্সেন্টাইল ১০০ থাকল:
জেইই মেন পরীক্ষার ফলপ্রকাশ পেল। পশ্চিমবঙ্গ থেকে টপার হয়েছেন কুন্তল চৌধুরী।জেইই মেন পরীক্ষার ফলপ্রকাশ পেল। পশ্চিমবঙ্গ থেকে টপার হয়েছেন কুন্তল চৌধুরী।
JEE Main প্রথম সেশনের পরীক্ষায় কাদের পার্সেন্টাইল ১০০ থাকল
১) শ্রেয়স মিশ্র: দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিটি)।
২) নরেন্দ্রবাবু গারি মাহিথ: অন্ধ্রপ্রদেশ।
৩) শুভম কুমার: বিহার।
৪) কবীর চিল্লার: রাজস্থান।
৫) চিরঞ্জীব কর: রাজস্থান।
৬) ভাবেশ পাত্র: ওড়িশা।
৭) অনয় জৈন: হরিয়ানা।
৮) অর্ণব গৌতম: রাজস্থান।
৯) পাসালা মোহিত: অন্ধ্রপ্রদেশ।
১০) মাধব বিরাদিয়া: মহারাষ্ট্র।
১১) পুরোহিত নিমাই: গুজরাট।
১২) ভিভিয়ান শরদ মাহিশ্বরী: তেলাঙ্গানা।
প্রসঙ্গত, এবার এই পরীক্ষার প্রথম স্টেশন হয়েছিল পাঁচ দিন-২১ জানুয়ারি, ২২ জানুয়ারি, ২৩ জানুয়ারি, ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি। নাম নথিভুক্ত করেছিলেন মোট ১৩,৫৫,২৯২ জন। যেখানে পরীক্ষা দেন ১৩,০৪,৬৫৩ জন প্রার্থী। যার মধ্যে মোট ৩২৬টি শহরের ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।
এছাড়াও ১৫টি শহর ছিল দেশের বাইরে। যে তালিকায় আছে কাঠমান্ডু, দোহা, কুয়েত সিটি, কুয়ালামপুর, ওয়াশিংটন, মিউনিখ, আবুধাবি, রিয়াধের মতো শহর।
কবে বেরোবে JEE Main-র দ্বিতীয় পত্রের রেজাল্ট?
পরীক্ষার পরে আজ জেইই মেনের প্রথম সেশনের প্রথম পত্রের বি.ই বা বিটেক ফলপ্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার আয়োজক সংস্থা এনটিএয়ের তরফে জানানো হয়েছে যে পরবর্তীতে দ্বিতীয় পত্রের বি.আর্ক বা বি.প্যানিং ফলপ্রকাশ করা হবে (JEE Main 2026)।












