Durga Puja 2026 Live Updates

‘পয়সাকড়ি যত খরচ হোক, শেষ দেখে ছাড়ব’! বকেয়া DA ইস্যুতে স্পষ্ট বার্তা মলয় মুখোপাধ্যায়ের

Published on:

Published on:

Malay Mukhopadhyay on Dearness Allowance DA arrear case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার শুনানি ছিল। সকাল থেকে রাজ্য সরকারি কর্মীদের সেদিকে নজর থাকলেও বিকেল গড়াতেই জানা যায় শুনানি হয়নি। এরপর রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের আশ্বস্ত করে বড় বার্তা দেন ডিএ মামলাকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukhopadhyay)। তিনি স্পষ্ট জানান, এই বিষয়টির শেষ দেখে ছাড়বেন।

বকেয়া ডিএ ইস্যুতে বড় বার্তা মলয় মুখোপাধ্যায়ের | (Dearness Allowance)

গত ১৬ অক্টোবর শীর্ষ আদালতে বকেয়া ডিএ মামলার সংক্ষিপ্ত শুনানি হয়েছিল। গতকাল বিস্তারিত শুনানি হতে পারে বলে আশা করছিলেন সরকারি কর্মীরা। যদিও সকাল থেকে বিকেল অবধি একটানা অন্য আরেকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলায় এই মামলাটি ওঠেনি।

আরও পড়ুনঃ দু’মাসেই ২৯১ কোটি টাকার চিকিৎসা! আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে প্রকাশ্যে বড় পরিসংখ্যান

এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় বলেন, “আজ আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি ছিল। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টে অবধি একটানা মামলাটির শুনানি হয়েছে। স্বাভাবিকভাবেই আর কোনও মামলা ওঠেনি। আমাদের মামলা ১৪ নম্বরে তালিকাভুক্ত থাকলেও শুনানি হয়নি।“

তবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানান, “জাজদ্বয় জানিয়েছেন আমাদের ম্যাটার চার সপ্তাহ পরে নেওয়া হবে। তবে এর মধ্যে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠক আছে। এবার দেখা যাক কী হয়।“

dearness allowance(337)

এরপর সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্দেশে বড় বার্তা দেন মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, “এতদূর থেকে আসার পর যদি মামলার শুনানি না হয় তাহলে নিরাশা তো হবেই। তবে কর্মচারী সমাজ বা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যাতে হতাশ না হন, সেই জন্যই আমরা এতদূর আসি। তাঁরা যেন না ভাবেন, মলয়বাবুরা এতদূর অবধি মামলা টেনে নিয়ে গিয়ে আর কোনও আগ্রহ দেখাচ্ছেন না। আমরা এটা চাই না। আমাদের যতই পয়সাকড়ি খরচ হোক না কেন শেষ দেখে ছাড়ব।“

গতকাল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। যদিও শেষ অবধি সেই শুনানি হয়নি। আগামী চার সপ্তাহ পর মামলাটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়।