ভোটের দিন ঘোষণা কবে? সম্ভাব্য ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published on:

Published on:

Mamata Banerjee warns from Dharmatala stage sparks political row
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচন কবে ঘোষণা হবে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্ন ঘুরছে যে কবে ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন? এই পরিস্থিতিতেই ভোটের সম্ভাব্য সময় নিয়ে একটি ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

মঙ্গলবার ধরনা প্রত্যাহার করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে নিজের ধরনা প্রত্যাহার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধরনা তোলার পর তিনি নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনেই চলছে।

এই প্রসঙ্গেই ভোটের দিন ঘোষণার সম্ভাব্য সময় নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “ব্রিগেডের পর নির্বাচন ঘোষণা করলেও চিন্তা করবেন না।” তাঁর দাবি, আগে এমনটা তিনি দেখেছেন প্রধানমন্ত্রী ব্রিগেডে সভা করার পরেই নির্বাচন ঘোষণার দিনক্ষণ সামনে আসে।

উল্লেখ্য, আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সভার পরই নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।এদিন সুপ্রিম কোর্টের শুনানির প্রসঙ্গও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আদালতে শুনানির সময় নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। তিনি বলেন, “অর্ডারে সব কথা লেখা থাকে না। ভিডিয়োতে দেখতে পাবেন।”

Mamata Banerjee Slams Central Over Governor Change

আরও পড়ুনঃ দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের! কীভাবে বেরোবে তালিকা? জানালেন কল্যাণ বন্দোপাধ্যায়

এছাড়াও যাঁদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তাঁদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, আগামী ২৫ তারিখ আবার শুনানির দিন ধার্য হয়েছে। তিনি বলেন, “ভোটের দিন যদি ১৫ বা ১৬ তারিখও ঘোষণা হয়, তাতেও চিন্তার কিছু নেই। আমরা নজর রাখব, সব কিছু দেখব। আমাদের পিটিশন অনুযায়ীই অর্ডার হয়েছে।”এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে ব্রিগেডের সভার পরই কি সত্যিই ঘোষণা হতে চলেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ।