দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের! কীভাবে বেরোবে তালিকা? জানালেন কল্যাণ বন্দোপাধ্যায়

Published on:

Published on:

Supreme Court Orders Quick Release of Supplementary Voter List
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে বাংলার ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। যেসব ভোটারের নাম নিয়ে এখনও মামলা চলছে, তাদের সমস্যা দ্রুত মেটানোর কথা বলেছে আদালত। সেই কারণেই দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

৬০ লক্ষ ভোটারের মামলা এখনও বিচারাধীন

মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানির সময় জানানো হয়, বাংলায় প্রায় ৬০ লক্ষ ভোটারের বিষয় এখনও বিচারাধীন। এই মামলাগুলির দেখভাল করছেন জুডিশিয়াল অফিসাররা। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, এর মধ্যে প্রায় ১০ লক্ষ মামলার নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শুনানির সময় তৃণমূলের নতুন সাংসদ মেনকা গুরুস্বামীর আগাম পিটিশন নিয়েও বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। তবে আদালত জানিয়ে দেয়, ভোটের আগেই বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তির চেষ্টা করা হবে।

তথ্যগত অসঙ্গতি নিয়ে বিতর্ক

ভোটার তালিকা থেকে তথ্যগত অসঙ্গতির কারণে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগ নিয়ে তারা সুপ্রিম কোর্টে (Supreme Court) যায়। তবে প্রধান নির্বাচন কমিশনার জানান, এই সমস্যা শুধু পশ্চিমবঙ্গে নয়। দেশের মোট ১২টি রাজ্যেই এমন তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে।

কেন ট্রাইবুনাল গঠন করা হচ্ছে?

বিচারাধীন ভোটারদের সমস্যা দ্রুত মেটাতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে এই ট্রাইবুনাল তৈরি হবে। সেখানে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিরা থাকবেন। যদি পুরো প্রক্রিয়ায় কোনও সমস্যা তৈরি হয়, তাহলে সেই বিষয়গুলো এই ট্রাইবুনালই দেখবে।

কীভাবে বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা?

সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আগে কোনও আবেদন করতে হলে জেলা নির্বাচন আধিকারিক বা DEO-র কাছে করতে হত। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, আবেদন করতে হবে CEO-র কাছে। এই বিষয়েই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত জানতে চায়, জুডিশিয়াল অফিসারদের নির্দেশ যদি DEO না দেখতে পারেন, তাহলে একজন আমলা হিসেবে CEO কীভাবে তা দেখবেন।

এই কারণেই ট্রাইবুনাল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের বিষয়ে প্রথমে হাইকোর্ট নির্দেশ দেবে। তারপর হাইকোর্ট নির্বাচন কমিশনকে জানাবে। সেই নির্দেশ মেনেই কমিশন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে।

Supreme Court has ordered that Madhyamik admit should be accepted as a valid document of SIR

আরও পড়ুনঃ ‘একটাও জেনুইন ভোটার বাদ যাবে না’, SIR বিতর্কে রাজ্যকে আশ্বাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে, যেসব মামলার নিষ্পত্তি হয়ে যাবে, সেই নামগুলো দ্রুত সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ করা উচিত। কারণ ভোট দেওয়ার অধিকার খুবই গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার। বিচারপতি জয়মাল্য বাগচীও এই অধিকারের গুরুত্বের কথা শুনানিতে তুলে ধরেছেন (Supreme Court)।