আগস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুবসাথীর টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Mamata Banerjee Says Yuvasathi Allowance to Start from April
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবকদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগে ঘোষণা ছিল, যুবসাথী প্রকল্পের টাকা মিলবে আগস্ট মাস থেকে। কিন্তু সেই সিদ্ধান্ত বদলে এবার এপ্রিল থেকেই এই ভাতা চালু করার ঘোষণা করলেন তিনি। অর্থাৎ নির্ধারিত সময়ের চার মাস আগেই রাজ্যের শিক্ষিত বেকাররা প্রতিমাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

আগস্টের আগেই যুব সাথী প্রকল্প চালু হবে, জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)

কিছুদিন আগেই রাজ্যের অন্তর্বর্তী বাজেটে শিক্ষিত বেকারদের জন্য এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। তখন জানানো হয়েছিল, মাধ্যমিক পাশ করার পর যাঁরা এখনও বেকার রয়েছেন, তাঁদের জন্য এই ভাতা চালু করা হবে। প্রথমে বলা হয়েছিল আগস্ট মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে। কিন্তু মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়ে দেন, প্রকল্পটি আরও আগেই কার্যকর করা হচ্ছে।

কারা এই সুবিধা পাবেন?

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এই প্রকল্পে কিছু শর্তও রয়েছে। তিনি পরিষ্কার করে বলেন কেউ যদি ইতিমধ্যেই কোনও স্কলারশিপ পান, তাতে যুবসাথী প্রকল্পে আবেদন করতে কোনও বাধা নেই। কিন্তু স্কলারশিপ ছাড়া যদি কেউ রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে তিনি এই ভাতার জন্য যোগ্য হবেন না। প্রাথমিকভাবে পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য দেওয়া হবে। পাঁচ বছর পরেও কেউ বেকার থাকলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কীভাবে করা যাবে আবেদন?

অনেকেই ভাবছেন, এই প্রকল্পের জন্য আবেদন করবেন কীভাবে। মুখ্যমন্ত্রী এদিন জানান, দুয়ারে সরকার ক্যাম্পের ধাঁচে বিধানসভা ভিত্তিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। এই ক্যাম্প চলবে ১৫ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন নেওয়া হবে। প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সেখানেই আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনকারীরা রসিদও পেয়ে যাবেন।

Chandrima Bhattacharya Clears Confusion Over Yuvasathi Prakalpa and Yuvashree Prakalpa

আরও পড়ুনঃ তিন দফার পরিকল্পনা! বাংলায় কবে ভোট? ২ মার্চ হতে পারে দিনক্ষণ ঘোষণা

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও জানান, যুবসাথী প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে খুব শিগগিরই সংবাদপত্রে বিজ্ঞাপনও প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে সব তথ্য জানতে পারেন। এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক–যুবতী উপকৃত হবেন বলেই মনে করছে প্রশাসন। নির্বাচনের আগে এই সিদ্ধান্ত যুবসমাজের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে এল বলে মত বিশেষজ্ঞদের।