বাংলা হান্ট ডেস্ক: ভারতে প্রতি মাসেই মারুতি সুজুকির হাজার হাজার গাড়ি বিক্রি হয়। এমতাবস্থায়, গ্রাহকদের সুবিধার্থে বড় পদক্ষেপ গ্রহণ করল সংস্থা। ইতিমধ্যেই মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড তাদের ২০০ তম NEXA স্টুডিও (Maruti Suzuki NEXA) আউটলেট উদ্বোধনের ঘোষণা করেছে। যেটি মারুতি সুজুকির ফ্ল্যাগশিপ ‘NEXA’ চ্যানেলের অধীনে প্রিমিয়াম এবং পার্সোনালাইজড কার ওনারশিপ এক্সপিরিয়েন্স প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মূলত, অবস্থান এবং সেলস পোটেনশিয়ালের ওপর ভিত্তি করে, NEXA চ্যানেলটি ২ টি ফর্ম্যাটে গঠিত। সেগুলি হল NEXA মেনে আউটলেট এবং NEXA স্টুডিও আউটলেট। সামগ্রিকভাবে NEXA সেলস নেটওয়ার্কের বর্তমানে ৫৩০ টিরও বেশি শহরে ৭৪০ টিরও বেশি আউটলেট রয়েছে।
বড় পদক্ষেপ মারুতি সুজুকি (Maruti Suzuki)-র:
ইতিমধ্যেই মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তথা CEO মিঃ হিসাশি তাকেউচি জানিয়েছেন “’NEXA’ মানে ইনোভেশন, ডিজাইন এবং প্রিমিয়াম ওনারশিপ এক্সপেরিয়েন্স। NEXA স্টুডিওর দ্রুত বৃদ্ধি সেমি-আর্বান এলাকায় আমাদের উচ্চাকাঙ্ক্ষী গ্রাহকদের এই অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে।’ তিনি আরও জানান, ‘এই অঞ্চলগুলিতে প্রিমিয়াম গাড়ি কেনার অভিজ্ঞতা অর্জনের জন্য গ্রাহকদের সংখ্যা ক্রমবর্ধমান। তাঁদের চাহিদা মেটাতে, আমরা কি স্থানগুলিতে আমাদের NEXA-র উপস্থিতি সম্প্রসারণ করতে পেরে আনন্দিত। আমরা আমাদের ডিলার অংশীদার এবং গ্রাহকদের প্রতি তাঁদের আস্থা ও উৎসাহের জন্য কৃতজ্ঞ। যা NEXA-র বৃদ্ধির কাহিনিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁদের সমর্থনের মাধ্যমে আমাদের লক্ষ্য হল ২০৩০-৩১ অর্থবর্ষের শেষ নাগাদ NEXA স্টুডিওর মোট আউটলেটের সংখ্যা ৬০০-তে নিয়ে যাওয়া।”

চ্যানেলটি জুলাই ২০১৫ সালে চালু হয়েছিল: জানিয়ে রাখি যে, মারুতি সুজুকি নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য ২০১৫ সালের জুলাই মাসে NEXA চ্যানেল চালু করে মারুতি। NEXA চালু করার এক বছরের মধ্যে, কোম্পানিটি ৯৪ টি শহরে ১০০ টি NEXA সেলস আউটলেট সফলভাবে স্থাপন করে। ২০২৪-২৫ অর্থবর্ষে ৫.৪ লক্ষেরও বেশি গাড়ি বিক্রি করে NEXA। যেটি মারুতি সুজুকির দেশীয় বিক্রয়ের প্রায় ৩০ শতাংশ। মারুতি সুজুকি NEXA-র মাধ্যমে Baleno থেকে শুরু করে Fronx, Grand Vitara, XL6, Ignis, Jimny, Invicto এবং e Vitara বিক্রি করে।
আরও পড়ুন: গ্লোবাল ইনভেস্টরদের প্রথম পছন্দ ভারত! FDI-তে ১৮ শতাংশ বৃদ্ধি, আমেরিকা থেকে বিপুল বিনিয়োগ
e Vitara হল NEXA ডিলারশিপের প্রথম বৈদ্যুতিক SUV: ইতিমধ্যেই কোম্পানিটি বৈদ্যুতিক চার চাকার গাড়ির বিভাগেও প্রবেশ করেছে। মারুতির প্রথম বৈদ্যুতিক মডেল, e Vitara NEXA ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। কোম্পানি এটি ব্যাটারি এবং ব্যাটারি সাবস্ক্রিপশন উভয় বিকল্পের সঙ্গেই চালু করেছে। এর অর্থ হল এটি BaaS (ব্যাটারি এজ এ সার্ভিস) বিকল্পটিও উপলব্ধ করবে।
আরও পড়ুন: সদ্য হারিয়েছেন বাবাকে! শোকের আবহেই টিম ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন রিঙ্কু, কী জানাল BCCI?
জানিয়ে রাখি যে, e Vitara ৩ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। সেগুলি হল ডেল্টা, জেটা এবং আলফা। eVitara-র প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ১৫.৯৯ লক্ষ টাকা। এই বৈদ্যুতিক SUV ২ টি ব্যাটারি প্যাক অপশনে পাওয়া যাবে। সেগুলি হল ৪৯ কিলোওয়াট ঘন্টা এবং ৬১ কিলোওয়াট ঘন্টা। যেগুলির রেঞ্জ যথাক্রমে ৪৪০ কিমি এবং ৫৪৩ কিমি।













