PoK থেকে বালোচিস্তান, সর্বত্রই হিংসাত্মক ঘটনা! ৭ মাসে মৃত্যু ১,৪০০ জনের, সামনে এল ভয়াবহ পরিসংখ্যান

Published on:

Published on:

Massive deaths in Pakistan-occupied Kashmir.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের জুন ও জুলাই মাসে পাকিস্তানে হিংসাত্মক ঘটনার ক্রমাগত বৃদ্ধি ঘটেছে। পাক-অধিকৃত কাশ্মীরের (Pakistan-occupied Kashmir) রাওয়ালকোট এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী (Pakistan), পুলিশ (Police) ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ নিহত হয়েছেন।

PoK (Pakistan-occupied Kashmir) থেকে বালোচিস্তান, সর্বত্রই হিংসাত্মক ঘটনা!

সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, শুধু গত ৩৬ ঘণ্টাতেই ৩৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অপরদিকে জুন ও জুলাই মাসে মোট ১৫০ জনেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এদিকে, খাইবার পাখতুনখোয়া থেকে শুরু করে বালোচিস্তান ও পাঞ্জাবে সন্ত্রাসবাদী হামলা, অতর্কিত আক্রমণ এবং বন্দি করার ঘটনায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ক্রমাগত ক্ষতির সম্মুখীন হয়েছে।

Massive deaths in Pakistan-occupied Kashmir.

পরিসংখ্যান কী বলছে: জানিয়ে রাখি যে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাইয়ের মধ্যে পাকিস্তানে ৭৫৫ টিরও বেশি সন্ত্রাস ও চরমপন্থার ঘটনা ঘটেছে। এই সময়ে ৬০০ জনেরও বেশি সাধারণ নাগরিক এবং ৮২০ জনেরও বেশি পাকিস্তানি নিরাপত্তা কর্মী প্রাণ হারিয়েছেন হবলে জানা গেছে। আরও অনুমান করা হয়েছে যে, এই পরিস্থিতি চলতে থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ ১৬০০ থেকে ১৭০০ পাকিস্তানি নিরাপত্তা কর্মী প্রাণ হারাতে পারেন।

আরও পড়ুন: নতুন অবতারেও বাজিমাত! ১৪৫ কিমি/ঘণ্টায় সফল ট্রায়াল সম্পন্ন বন্দে ভারত কার্গো ট্রেনের

পাক অধিকৃত কাশ্মীরের (বিক্ষোভ নিয়ে ভারত কী জানিয়েছে: ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, ‘ভারতের অবস্থান স্পষ্ট এবং সর্বজনবিদিত। পাকিস্তানের অবৈধভাবে ও বলপূর্বক দখল করা এলাকাগুলিসহ জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ।’

আরও পড়ুন: বিক্রি বেড়ে দ্বিগুণ! E20 ঘিরে উদ্বেগের আবহে বাড়ছে ইথানল-ফ্রি পেট্রোলের চাহিদা

তিনি আরও বলেছেন যে, পাক-অধিকৃত কাশ্মীরে চলমান ব্যাপক বিক্ষোভ পাকিস্তানের অর্থনৈতিক শোষণ, জনগণের মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক দমনপীড়নের প্রত্যক্ষ ফল।