মুহূর্তের মধ্যে নেমে এল টন টন পাথর! উত্তরাখণ্ডের পাহাড়ে ভয়াবহ ধস, প্রকাশ্যে এল ভিডিও

Published on:

Published on:

Massive landslide in a mountain of Uttarakhand; video surfaces.
Follow

বাংলাহান্ট ডেস্ক: নেপাল (Nepal) ও সিকিমের (Sikkim) পর এবার উত্তরাখণ্ড (Uttarakhand)। পাহাড়ি এই রাজ্যের কুমায়ুন অঞ্চলে আচমকাই পাহাড়ের একাংশ ধসে পড়ার ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। মুহূর্তের মধ্যে পাহাড়ের গা থেকে টন টন মাটি ও পাথর গড়িয়ে নেমে আসে নীচের দিকে। ধসের তীব্রতায় চারপাশ ঢেকে যায় ঘন ধুলোর মেঘে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ার দৃশ্য দেখে শিউরে উঠছেন নেটাগরিকদের একাংশ।

উত্তরাখণ্ডে (Uttarakhand) পাহাড়ে ভয়াবহ ধস, প্রকাশ্যে এল ভিডিও:

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে পাহাড়ের সবুজ ঢালের একটি অংশ ধীরে ধীরে নড়তে শুরু করে। এরপর আচমকাই বড় বড় মাটি ও পাথরের চাঁই নিয়ে পাহাড়ের গা বেয়ে নীচে নেমে আসে ধস। গড়িয়ে আসা পাথর ও মাটির স্রোত সামনে থাকা এলাকা পেরিয়ে গভীর খাদে গিয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই ধসের জেরে গোটা জায়গাটি ধুলোর আস্তরণে ঢেকে যায়। পাহাড়ের কিছুটা দূরে ঢালের উপর দাঁড়িয়ে থাকা কয়েকজন পর্যটক ঘটনাটি নিজের চোখে দেখেন। আচমকা এমন দৃশ্য সামনে আসায় তাঁদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে (Uttarakhand)।

আরও পড়ুন: UPI-তে অতিরিক্ত ফি বসতেই নগদ লেনদেনে ফিরতে চান ৭৬ শতাংশ ক্রেতা! কী বলছে সমীক্ষা?

সমাজমাধ্যমে ‘সুরজিৎ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। পোস্ট হওয়ার পর থেকেই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ভিডিওটি দেখেছেন। স্বাভাবিকভাবেই ভয়াবহ দৃশ্যটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, কুমায়ুন অঞ্চলের ঠিক কোন জায়গায় এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। ফলে ভিডিওটির নির্দিষ্ট স্থান ও ঘটনার বিস্তারিত পরিস্থিতি নিয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে আরও তথ্যের প্রয়োজন রয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়ে উঠেছে। ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। কোথাও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও আবার যোগাযোগ ব্যবস্থাতেও তার প্রভাব পড়েছে। পাহাড়ের উঁচু এলাকাগুলিতে ইতিমধ্যেই তুষারপাতের খবরও সামনে আসছে। এই পরিস্থিতিতে নতুন করে পাহাড় ধসের ভিডিও প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বেড়েছে।

Massive landslide in a mountain of Uttarakhand; video surfaces.

আরও পড়ুন: লিটার প্রতি ১৬ টাকা বাড়ল ATF-এর দাম! বিমানভাড়ায় হবে বৃদ্ধি?

তবে শুধু প্রাকৃতিক কারণই নয়, পাহাড়ি এলাকায় দ্রুত বাড়তে থাকা নির্মাণকাজ ও পরিকাঠামো উন্নয়ন নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ভঙ্গিল ও অপেক্ষাকৃত তরুণ হিমালয়ের মতো ভূতাত্ত্বিকভাবে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত নির্মাণ, পাহাড় কেটে রাস্তা তৈরি কিংবা সুড়ঙ্গ তৈরির কাজ পরিবেশ ও পাহাড়ের স্থিতিশীলতার উপর কতটা প্রভাব ফেলছে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও কোনও নির্দিষ্ট ধসের জন্য এই কারণগুলিকে দায়ী করার আগে বৈজ্ঞানিক তদন্ত প্রয়োজন। আপাতত কুমায়ুনের এই ধসের ভিডিওই নতুন করে মনে করিয়ে দিচ্ছে, পাহাড়ি এলাকায় দুর্যোগের ঝুঁকি কতটা দ্রুত পরিস্থিতিকে বদলে দিতে পারে (Uttarakhand)।