মিলন প্রধানের জামিনে আপত্তি রাজ্যের, হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

Published on:

Published on:

Milan Pradhan Bail Case in Supreme Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। কলকাতা হাই কোর্ট যে অন্তর্বর্তী জামিন দিয়েছিল, সেই নির্দেশ নিয়েই এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছে রাজ্য। বুধবার দেশের শীর্ষ আদালতে বিষয়টি তোলা হয়।

৬ অক্টোবর ভোট, তার আগেই মিলনকে নিয়ে আইনি টানাপোড়েন

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই আসনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। তাঁকে সমর্থন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। পরিবারের অভিযোগ, প্রার্থী হিসেবে মিলনের নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হচ্ছে। এই পরিস্থিতিতে জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে যান মিলন প্রধান।

২০ অক্টোবর পর্যন্ত জামিনের নির্দেশ

মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ মিলন প্রধানকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় এই জামিন কার্যকর থাকবে। ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেলে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে মিলনকে। পুলিশও প্রতিদিন তাঁকে দু’বার ফোন করে যোগাযোগ করতে পারবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য

তবে এই নির্দেশ মেনে নেয়নি রাজ্য। হাই কোর্টের রায়ের ২৪ ঘণ্টার মধ্যেই সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। বুধবার সুপ্রিম কোর্টে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বৃহস্পতিবারই মামলাটি তালিকাভুক্ত করার আবেদন জানান।

Supreme Court of India to hear ethanol-blended petrol labeling case.

আরও পড়ুনঃ মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের, সব জেলাকে নির্দেশ পাঠাল রাজ্য

কিন্তু প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, মামলাটি শুনবে আদালত, তবে বৃহস্পতিবার নয়, সোমবার। এরপর তুষার মেহতা ফের বৃহস্পতিবারের কথা বললে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, “না, সোমবার।” এখন নন্দীগ্রাম উপনির্বাচনের কয়েক দিন আগে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) কী সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর।