বাংলা হান্ট ডেস্ক: নির্বাচনের আগে অনির্দিষ্টকালের জন্য তেলাপোলো কলকাতার জনপ্রিয় ভ্রমণ স্থান মিলেনিয়াম পার্কে (Millennium Park)। একই সঙ্গে বন্ধ হয়ে গেল পার্ক লাগোয়া পাশের শিপিং জেটিও। এর ফলে হাওড়া ও কলকাতার যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। আর আসন্ন নির্বাচনের আগে মিলিনিয়াম পার্ক বন্ধ হওয়ায় ক্রমশ তুঙ্গে উঠছে রাজনৈতিক পারদ। তবে গত কয়েকদিন যেভাবে দফায় দফায় উত্তেজনায় ছড়িয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের দফতরের বাইরে, সেই বিষয়ে মাথায় রেখে সাবধানতা অবলম্বনের জন্য পার্কের মত জমায়েতের জায়গা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনির্দিষ্ট কালের জন্য় হঠাৎ বন্ধ মিলেনিয়াম পার্ক ও জেটি (Millennium Park)
জানা যায় সিইও অফিসে অশান্তির জেরে স্ট্যান্ড রোড সহ একাধিক জায়গায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা ( পুরোনো ১৪৪ ধারা) প্রয়োগ করা হয়েছে। যার ফলে বন্ধ রাখা হয়েছে স্ট্যান্ড রোডের একাংশ। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে শুক্রবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, গঙ্গার ধারের মিলিনিয়াম পার্কটি (Millennium Park)। এছাড়া পার্কের ভেতরে যারা ছিলেন তাদের সকলকে বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় পার্কের সমস্ত গেট।

আরও পড়ুন: ট্রাফিক ব্লকের জেরে শিয়ালদহে ট্রেন পরিষেবায় বড় ধাক্কা, কোন কোন লোকাল বাতিল জানুন
পাশাপাশি নিরাপত্তার জন্য পার্ক সংলগ্ন জেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সমস্যায় পড়তে পারেন ফেয়ারলি প্লেস লাগোয়া অফিসের কর্মীদের একাংশ। কারণ বহু মানুষই এই শিপিংয়ের জেটি করে লঞ্চ ধরে সহজে গঙ্গা পারাপার করতো। তবে এই জেটি বন্ধ হয়ে যাওয়ার ফলে অসুবিধা সম্মুখীন হবেন একাংশ যাত্রীরা। কারন ট্র্যাফিক জ্যাম এড়ানোর জন্য হাওড়া থেকে জলদি ট্রেন ধরতেও এখানকার লঞ্চ ধরতেন বহুযাত্রীরা।
তবে এই ফেরিঘাট বন্ধ হওয়ার ফলে যাতায়াতের অসুবিধায় পড়বেন বহু মানুষ। পাশাপাশি কবে খুলবে মিলিনিয়াম পার্ক সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রসঙ্গত এসআইআর (SIR) পর্ব থেকে নির্বাচনের ঘোষণা অথবা কখনো বিক্ষিপ্ত বিএলওদের বিক্ষোভের ফলে পারদ চরেছে রাজ্য রাজনীতিতে।
তবে নির্বাচনের আগে কোন অপ্রাসঙ্গিক ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে মাথায় রেখে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। পাশাপাশি সিইও অফিসে অশান্তির জেরে বর্তমানে স্ট্যান্ড রোড সহ একাধিক জায়গায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পুরোনো ১৪৪ ধারা) প্রয়োগ করে যাতায়াত সীমিত করা হয়েছে (Millennium Park)।












