বনগাঁ কাণ্ডে নতুন মোড়! আদালতে গোপন জবানবন্দি দেবেন মিমি চক্রবর্তী

Published on:

Published on:

Mimi Chakraborty to Record Confidential Statement in Bongaon Case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বনগাঁর একটি অনুষ্ঠানে অপমানজনক ঘটনার জেরে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিযোগ, স্টেজে গান গাওয়ার সময় এক ব্যক্তি উঠে এসে তাঁকে অনুষ্ঠান থামিয়ে নেমে যেতে বলেন। এই ঘটনায় মানসিকভাবে অপমানিত বোধ করেন মিমি। ঘটনার পর বনগাঁ থানায় FIR দায়ের করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এবার সেই মামলাতেই ২ ফেব্রুয়ারি বনগাঁ আদালতে গিয়ে গোপন জবানবন্দি দেবেন মিমি চক্রবর্তী। তাঁর এই বয়ানের পর মামলার মোড় কোন দিকে ঘোরে, সেদিকেই নজর সবার।

মিমির (Mimi Chakraborty) সাথে কী ঘটেছিল বনগাঁর অনুষ্ঠানে?

সম্প্রতি বনগাঁর নয়াগ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অনুষ্ঠানটির আয়োজন করেছিল স্থানীয় নয়া গোপাল গুঞ্জ যুবক সঙ্ঘ ক্লাব। অভিযোগ অনুযায়ী, সেদিন রাতে প্রায় পৌনে বারোটার সময় স্টেজে উঠেছিলেন মিমি। তিনি যখন গান পরিবেশন করছিলেন, ঠিক সেই সময় তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে পড়েন। অভিযোগ, তিনি মিমিকে অনুষ্ঠান থামিয়ে স্টেজ থেকে নেমে যেতে বলেন।

এই আচরণে চরম অপমানিত বোধ করেন অভিনেত্রী (Mimi Chakraborty)। অভিযুক্ত তনয় শাস্ত্রী ওই ক্লাবেরই একজন কর্মকর্তা বলে জানা যায়। ঘটনার পরপরই বনগাঁ থানায় FIR দায়ের করেন মিমি চক্রবর্তী। নিজের অভিযোগে তিনি স্পষ্ট বলেন, তাঁর দীর্ঘ কেরিয়ারে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এছাড়া মিমি সংবাদমাধ্যমের সামনে বলেন, “আমার কেরিয়ারে এটা প্রথমবার হল। এতটা ঔদ্ধত্য আমি কোনও কর্মকর্তার মধ্যে দেখিনি। আজকাল একজন শিল্পী স্টেজে উঠলেই মানুষ ভাবতে শুরু করেছেন, তিনি যেন তাঁদের ব্যক্তিগত সম্পত্তি। চুপ করে থাকার প্রশ্নই নেই।”

মিমি (Mimi Chakraborty) আরও জানান, যদি তিনি এই ঘটনার প্রতিবাদ না করতেন, তাহলে ভবিষ্যতে অন্য শিল্পীদের সঙ্গেও একই ধরনের আচরণ হতে পারত। মিমির কথায়, “আমি যদি এটা ফেস করতে পারি, তাহলে অন্য কোনও মেয়ে যখন শো করতে যাবেন, তখন যেন একটু সচেতন হন।” অন্যদিকে অভিযুক্ত তনয় শাস্ত্রীর পক্ষ থেকেও পাল্টা অভিযোগ ওঠে। দাবি করা হয়, মিমি নাকি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছেছিলেন। তবে মিমির দায়ের করা এফআইআরের ভিত্তিতে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে। তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখেও পড়তে হয়।

Mimi Chakraborty appears before ED in betting app case

আরও পড়ুনঃ কলকাতা মেট্রো সম্প্রসারণে মেগা ফান্ডিং! বাজেটে কোথায় কত টাকা বরাদ্দ করলেন নির্মলা? জানুন

এখন মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) গোপন জবানবন্দির উপরেই অনেক কিছু নির্ভর করছে। আদালত কী সিদ্ধান্ত নেয়, অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সবটাই পরিষ্কার হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। গোটা ঘটনার পরিণতি কোন দিকে যাবে, সেটাই এখন দেখার অপেক্ষা।