‘মাননীয়ার তার কেটে গিয়েছে’! মমতাকে বেনজির আক্রমণ দিলীপের

Published on:

Published on:

Minister Dilip Ghosh slammed Mamata Banerjee over slapping incident
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার তৃণমূলের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তুমুল বিশৃঙ্খলার মাঝে মাইক হাতে পরিস্থিতি সামলাতে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময় আচমকা মেজাজ হারিয়ে এক দলীয় কর্মীর গালে চড় মারতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এবার এই নিয়ে তাঁকে বেনজির আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাক্তন মুখ্যমন্ত্রীর তার কেটে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মমতাকে নিশানা করে আর কী বললেন দিলীপ? | (Dilip Ghosh)

মন্ত্রী বলেন, “গতকাল মাননীয়া একজনকে চড় মারলেন। ওনার তার কেটে গিয়েছে। এতদিন কয়েকটা তার কাটা ছিল, কাল দেখলাম সব কেটে গিয়েছে। ক্ষমতায় থেকে চোখ রাঙানো যায়, বিরোধীতে থাকলে ধৈর্য ধরতে হয়। শুধু নাটক (ড্রামা) করলে হয় না”।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনা এখনও পাননি? কতদিন পর টাকা ঢুকতে পারে, বিরাট আপডেট

এরপর মমতাকে লড়াই করার কথা বলেন দিলীপ। তাঁর কথায়, “আমরা তো লড়াই করেছি, আপনিও করুন। আমাদের রাস্তায় আটকেছেন, গাড়ি ভেঙেছেন। মাইকে কিংবা ডিজে-তে খেলা হবে গান বাজিয়েছেন। সেগুলো ভুলে গেলে চলবে না”।

এদিকে গতকাল তৃণমূলের কর্মসূচির সময় তুমুল বিশৃঙ্খলা হয়। বিজেপির বিরুদ্ধে, মিছিলে বাধা দেওয়া, ‘চোর চোর’ স্লোগান তোলা থেকে শুরু করে ‘মাছ চোর’ গান বাজানোর অভিযোগ ওঠে। সেই নিয়েও মুখ খুলেছেন দিলীপ।

তিনি বলেন, “আমাদের ছেলেরা কাল একটু গান-টান বাজিয়েছে। নাচ-টাচ করেছে। আমরা জিতেছি, একটু নাচব না? তোমার বাড়ির বিছানায় গিয়ে তো নাচিনি! দরকার পড়লে সেটাও করব”।

Dilip Ghosh

গতকাল তৃণমূলের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়ার পর দলীয় কর্মীরা মমতা ও অভিষেকের সঙ্গে দেখা করতে যান। সেই সময় এলাকায় প্রচুর ভিড় হয়ে গেলে মাইক হাতে ভিড় নিয়ন্ত্রণ করতে নামেন তৃণমূল নেত্রী। বহু অসুস্থ কর্মীকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

এর মাঝেই আচমকা মেজাজ হারাতে দেখা যায় মমতাকে। এক ব্যক্তির গালে সপাটে চড় মারেন তিনি। জানা যায়, ওই ব্যক্তি তৃণমূলেরই কর্মী। এবার এই ঘটনা নিতেই তাঁকে চাঁচাছোলা আক্রমণ করলেন মন্ত্রী দিলীপ।