বাংলা হান্ট ডেস্ক: আয়ুষ্মান ভারত কার্ড এখনো পর্যন্ত অনেকেই করতে পারেননি। তবে এই আয়ুষ্মান ভারতের কার্ড যদি আপনার না করা হয়ে থাকে অথবা কোন কারনে এই কার্ড করতে গিয়ে আপনার ক্রাইটেরিয়া ম্যাচ না করে, সেই ক্ষেত্রে বিকল্প উপায় হিসেবে রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা (MMSBY)। আয়ুষ্মান ভারতের মতনই পাঁচ লক্ষ টাকার ক্যাশলেস পরিষেবা পাওয়া যাবে এই যোজনাতে। কিন্তু অনেকেই এখনো বিভ্রান্তে রয়েছেন কিভাবে এর জন্য আবেদন করবেন। রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
আয়ুষ্মান কার্ড নেই! স্বাস্থ্যবিমায় এভাবে করুন আবেদন (MMSBY)
এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কারো কাছে স্বাস্থ্য সাথী অথবা আয়ুষ্মান কার না থাকলে কোন সমস্যা নেই। কারণ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবীমা যোজনায় মিলবে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট (MMSBY)। পাশাপাশি হাসপাতালে গেলেই মিলবে এই যোজনার আবেদন পত্র।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় বাড়ছে ট্রেন! হাওড়া-রামপুরহাট রুটে স্পেশাল পরিষেবা, জানুন টাইমটেবিল
একনজরে জেনে নিন কিভাবে এই যোজনার আবেদন করবেন?
TMS পোর্টালে রোগীর আধার নম্বর দিলে হাসপাতালে কর্মীরা জানতে পারবেন ওই ব্যক্তি কোন স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত আছেন কিনা। যদি দেখা যায় স্বাস্থ্যসাথী অথবা আয়ুষ্মান প্রকল্প ওই রোগীর নামে নেই। সে ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য যোগ্য কিনা তা দেখা হবে। যদি যোগ্য বলে বিবেচিত হন তাহলে ততক্ষণাত হাসপাতালে থেকে ওই যোজনার জন্য ফর্ম রোগীকে দেওয়া হবে। পাশাপাশি তিনি নিজে অথবা পরিবারের তরফে ওই ফর্ম ফিলাপ করে দিলেই আবেদন করা সম্ভব হবে।
এছাড়া ফর্ম ফিলাপ করার পর প্রসিড টু স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট অপশন দেখা যাবে TMS পোর্টালে। এরপর আধিকারিকদের বলা হয়েছে, আপাতত ওই অপশনে ক্লিক করেই প্রক্রিয়া এগোতে হবে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা বলা হয়েছে, হাসপাতালকে পূরণ করা ফর্ম সংগ্রহ করে রাখতে হবে। কারণ পরবর্তী সময় ওই ফর্মগুলোর তথ্য পোর্টালে নথিভুক্ত করার ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়াও ই কেওয়াইসি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে (MMSBY)।













