একী কাণ্ড! IPL-এ একাধিক ম্যাচ খেলবেন না ধোনি, কারণ জানাল CSK

Published on:

Published on:

MS Dhoni will not play multiple matches in Chennai Super Kings.
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর শুরুর দিনেই CSK (Chennai Super Kings) এবং ধোনি অনুরাগীদের জন্য একটি দুঃসংবাদ সামনে এসেছে। মূলত, চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলি খেলতে পারবেন না। রিপোর্ট অনুসারে, চোটের কারণে ধোনি IPL ২০২৬-এর প্রথম ২ সপ্তাহ খেলতে পারবেন না। ফলে CSK-র দল ধোনিকে ছাড়াই মাঠে নামবে। ইতিমধ্যেই শনিবার অর্থাৎ, ২৮ মার্চ সকালে চেন্নাই সুপার কিংসের তরফে ধোনির চোটের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি সামনে আনা হয়েছে।

কী জানিয়েছে CSK (Chennai Super Kings)?

CSK-র তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানানো হয়েছে, ‘কাফ স্ট্রেনের (Calf Strain) কারণে এমএস ধোনি বর্তমানে রিহ্যাবিলিটেশনের মধ্যে রয়েছেন। এই কারণে, IPL ২০২৬ থেকে তিনি দুই সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন।’ এদিকে, ধোনির চোটের বিষয়টি CSK এবং তাঁর অনুরাগীদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ তিনি শুধু প্রথম ম্যাচেই নয়, আগামী ২ সপ্তাহের জন্য CSK-র প্রতিটি ম্যাচ থেকেই মাঠের বাইরে থাকবেন।

ধোনি ক’টি ম্যাচ মিস করবেন: যদি ধোনি পুরো ২ সপ্তাহ বা ১৪ দিন মাঠের বাইরে থাকেন, সেক্ষেত্রে তিনি অন্তত ৩ টি ম্যাচ মিস করবেন। CSK-র প্রথম ম্যাচটি আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়েছে। তাদের পরের ম্যাচটি আগামী ৩ রা এপ্রিল চেন্নাইতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সম্পন্ন হবে। দলটি তাদের তৃতীয় ম্যাচটি খেলবে ৫ এপ্রিল। ওই ম্যাচটি তারা নিজেদের ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। ওই ম্যাচে ধোনি-বিরাটের লড়াই দেখার জন্য ক্রিকেট অনুরাগীরা মুখিয়ে থাকলেও ধোনি আদৌ ওই ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনুমান করা হচ্ছে যে, আগামী ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তিনি প্রত্যাবর্তন করতে পারেন।

আরও পড়ুন: নতুন নিয়ম, ৭৪ টি ম্যাচ… জানুন IPL ২০২৬-এর ১০ টি চমকপ্রদ তথ্য

ভুগছেন ফিটনেসের সমস্যায়: জানিয়ে রাখি যে, গত ২ মরশুম ধরে ধোনি তাঁর ফিটনেসের সমস্যা নিয়ে ভুগছেন। মূলত, তিনি হাঁটুর চোট নিয়ে ভুগছিলেন এবং প্রায়শই তার হাঁটুতে বরফের প্যাক বা ব্যান্ডেজ লাগানো অবস্থায় দেখা যেত। ২০২৪-এর মরশুমের পর তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। ফলস্বরূপ, ধোনির খেলা নিয়ে প্রায়শই প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: ‘এটাই সুযোগ’, IPL-এর আগে KKR অধিনায়ক অজিঙ্ক রাহানের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন আকাশ চোপড়া

এদিকে, ধোনি নিজে বহুবার বলেছেন যে, বছরের ১০ মাস নিজেকে ফিট রাখাটাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে, চলতি বছরেও, তাঁর কাছ থেকে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।