বাংলা হান্ট ডেস্কঃ আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গেই রাজ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (Mukhyamantri Swasthya Bima Yojana) চালু হয়েছে। আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্পেও (Government Scheme) বছরে ৫ লক্ষ টাকা অবধি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। এরপর থেকেই অনেকের প্রশ্ন, এই সরকারি প্রকল্পে কোন কোন রোগের চিকিৎসা করানো সম্ভব? এবার সেই তালিকাই দেখে নিন।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় কোন কোন চিকিৎসা? | (Mukhyamantri Swasthya Bima Yojana)
পশ্চিমবঙ্গের ৬২৭টি সরকারি ও ১২৪০টি বেসরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা পাওয়া যাবে। একেবারে ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা পাবেন উপভোক্তারা। পাশাপাশি আগে থেকে থাকা রোগেরও প্রথম দিন থেকে কভারেজ মিলবে। এই প্রকল্পে প্রায় ২০০ রোগের চিকিৎসা করানো যাবে।
আরও পড়ুনঃ হাজারও আবেদন বাতিল! কারা পাবেন অগ্রাধিকার? ভাতা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় হাঁটু প্রতিস্থাপন, ব্রেন অ্যানিউরিজম, টোটাল হিপ রিপ্লেসমেন্ট, ল্যাসারেশন, আর্টেরিয়াল ও ভেনাস অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্টিং, কয়েল ও গ্লু অ্যাম্বোলাইজেশন থ্রম্বোলাইসিসের সুবিধা মিলবে। পাশাপাশি প্রসূতি ও স্ত্রীরোগের ক্ষেত্রে হিস্টেরেকটমি, প্রি-এক্লাম্পসিয়া, সিজারিয়ান সেকশন, ল্যাপারোস্কপিক, ডায়াবেটিস বা তীব্র রক্তাল্পতার মতো জটিলতা থাকা প্রসবের ক্ষেত্রেও এর সুবিধা পাওয়া যাবে।
এছাড়া বার্ন ইনজুরি বা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সরকারি প্রকল্পের সুবিধা মিলবে। আগুনে পুড়ে যাওয়া, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে যাওয়া, গরম তরল থেকে পুড়ে যাওয়া ও রাসায়নিক পদার্থে পুড়ে যাওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় চিকিৎসা করানো যাবে। সেই সঙ্গেই মানসিক রোগ, বুদ্ধিবিকাশজনিত সমস্যা, মুড ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, মাদকাসক্তি, অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারের ক্ষেত্রেও এর সুবিধা মিলবে।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আওতায় বেশ কিছু পরীক্ষানিরীক্ষা ও জটিল রোগের ওষুধও পাবেন উপভোক্তারা। যেমন, ডায়াগনস্টিক পরীক্ষা, নিডল বায়োপসি, বিশেষ ওষুধের খরচ, জেনেটিক পরীক্ষা, ফাইন নিডল অ্যাসপিরেশন, ডিস্কোগ্রাফি, ভিডিও ইইজি মনিটরিংয়ের সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গেই জটিল রোগের ওষুধ, যেমন- রিটুক্সিম্যাব, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন, উন্নত অ্যান্টিবায়োটিক, বিরল সংক্রমণের থেরাপিও সম্ভব।
রাজ্যে পালাবদলের পরেই আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। তবে যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা ডিজিটাল কার্ড দেওয়া হবে। সদস্য সংখ্যার ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি।













