Durga Puja 2026 Live Updates

দিওয়ালির আগেই DA বৃদ্ধির ঘোষণা! হাজার হাজার কর্মীর বেতনও বাড়াল সরকার

Published on:

Published on:

Municipal Corporation of Delhi Dearness Allowance DA and salary hike announcement
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দিওয়ালির আগেই হাজার হাজার কর্মীর মুখে ফুটল হাসি। দিল্লি পুরনিগমের (Municipal Corporation of Delhi) প্রায় ৪ হাজার জনস্বাস্থ্যকর্মীর বেতন ও ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ‘সম কাজে সম বেতন’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেতন ও ডিএ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Dearness Allowance)

গত শুক্রবার দিল্লি পুরনিগমের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকে তিনি জানান, দিল্লি পুরনিগমের জনস্বাস্থ্যকর্মীদের অধিকার ও কল্যাণের প্রতি সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “দিল্লির সেবায় নিয়োজিত হাজার হাজার কর্মীর যত্ন করা আমাদের কর্তব্য।“

আরও পড়ুনঃ ‘দিদির কাছে ঘেঁষতে দিত না, আজ বেইমানি করেছে’! অরূপ-ববিদের নিয়ে বিস্ফোরক অসিত মজুমদার

সংশোধিত ব্যবস্থায় এই কর্মীরা পে ম্যাট্রিক্স লেভেল ১ অনুযায়ী মাসে নূন্যতম ১৮ হাজার টাকা বেতন পাবেন। সেই সঙ্গেই যুক্ত হবে পরিবর্তনশীল মহার্ঘ ভাতা তথা ভ্যারিয়েবল ডিএ। এর জন্য বছরে অতিরিক্ত প্রায় ৫২ কোটি খরচ হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এই বিষয়ে দিল্লির মেয়র প্রবেশ ওয়াহি বলেন, সংশোধিত বেতন কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়েছে। প্রথমে এই কর্মীরা ডোমেস্টিক ব্রিডিং চেকার (ডিবিসি) নামে পরিচিত ছিলেন। পরবর্তীতে পদের নাম বদলে রাখা হয় মাল্টি টাস্কিং স্টাফ (পাবলিক হেলথ)।

dearness allowance(311)

দিল্লির মেয়র জানান, পুরনিগমের আগের বাজেটেই প্রস্তাবটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে এর বাস্তবায়নের অনুমোদন পেতে মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপন করা হয়। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল, জনস্বাস্থ্য সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত কর্মীদের বেতন সংক্রান্ত উদ্বেগের সমাধান করা। ডিএ সহ সংশোধিত ন্যূনতম বেতন যোগ্য কর্মচারীদের উচ্চতর মাসিক বেতন নিশ্চিত করবে।

প্রায় ৪ হাজার জনস্বাস্থ্য কর্মীর ডিএ ও বেতন বৃদ্ধির ঘোষণার পাশাপাশি প্রবেশ জানান, দিওয়ালির আগেই প্রায় আড়াই হাজার সাফাইকর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। উৎসবের মরশুমে বাজার সহ সমগ্র দিল্লি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।