বেকার ভাতায় বড় আপডেট, নতুন নির্দেশ নবান্নের

Updated on:

Updated on:

Nabanna Extends Yuva Sathi Online Application to 24 Hours
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এবার থেকে ‘যুবসাথী’ প্রকল্পে (Yuvasathi Scheme) অনলাইনে আবেদন করা যাবে ২৪ ঘণ্টাই। এতদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত আবেদন করার সময়সীমা ছিল। সেই নির্দিষ্ট সময় তুলে দিয়ে দিনরাত আবেদন করার সুযোগ চালু করা হয়েছে। ইতিমধ্যেই আবেদনের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়িয়েছে বলে সূত্রের খবর। প্রশাসনের ধারণা, এবার আবেদন আরও দ্রুত বাড়বে।

যুবসাথী প্রকল্প (Yuvasathi Scheme) কী?

রাজ্য বাজেটে বেকার শিক্ষিত যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’ প্রকল্পের (Yuvasathi Scheme) ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশ অনুযায়ী শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। প্রাথমিকভাবে পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা মিলবে। এরপরও কেউ বেকার থাকলে, পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ৪৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ক্যাম্প শুরুর দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ভিড় দেখা যায়। সেই পরিস্থিতি দেখেই অনলাইনে আবেদন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সময়ের বাধা তুলে দেওয়ায় যে কোনও সময় ফর্ম পূরণ করা যাবে।

রাজ্যজুড়ে বিধানসভা ভিত্তিতে বিশেষ ক্যাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আধিকারিকরা উপস্থিত থাকবেন। প্রয়োজনীয় নথি নিয়ে সরাসরি গিয়ে আবেদন করা যাবে এবং সেখান থেকেই মিলবে রসিদ। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা পেলে যুবসাথীর টাকা পাওয়া যাবে না।

Yuvasathi Application Rejection due to small mistake big update know to all

আরও পড়ুনঃ আইসিসি ভোট ঘিরে রণক্ষেত্র যাদবপুর, ছাত্র সংঘর্ষে রক্তাক্ত দুই অধ্যাপক

অনলাইনে এই প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন করতে হলে প্রথমে যেতে হবে https://apas.wb.gov.in ওয়েবসাইটে। সেখানে ‘Click to Apply’ অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করলে আবেদন ফর্ম খুলবে। প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্ম সাবমিট করতে হবে। শেষে আবেদনপত্র ডাউনলোড করে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।