DA মেটাতে শেষ মুহূর্তে বড় পদক্ষেপ রাজ্যের, কর্মীদের জন্য বড় আপডেট

Published on:

Published on:

Nabbana treasury opens even on holidays to settle DA
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর ২০২৫-২০২৬ সালের অর্থ বর্ষের শেষে ট্রেজারী এবং পে এন্ড অ্যাকাউন্ট অফিস গুলির কাজের সময়সীমা বৃদ্ধি করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে (Nabbana)। যেখানে নির্দেশিকা বলা হয়েছে সোমবার অর্থাৎ ৩০ মার্চ ২০২৬ অর্থ দপ্তরের অডিট ব্রাঞ্চ দ্বারা প্রকাশিত মেমোরেন্ডাম নম্বর অনুযায়ী, ৩১ শে মার্চ রাজ্যের সমস্ত ট্রেজারি খোলা থাকবে। পাশাপাশি বিল জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গিয়েছে।

শেষ মুহূর্তে চমক! ডিএ মেটাতে ছুটির দিনেও খুলছে ট্রেজারি (Nabbana)

প্রতিবছর মার্চ মাসে আর্থিক বছর শেষ হওয়ার প্রাক্কালে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক বিল ট্রাজেডিটে জমা পড়ে। তার ওপর সরকারি কর্মচারী, ফ্যামিলি পেনশনার্থদের বকেয়া ডিএ পেমেন্ট করারও চাপ থাকে। এই আর্থিক চাপ সামলাতে ওর প্রয়োজনগুলিতে যাতে এক ধাক্কায় প্রচুর বিল যাতে জমেনা যায় তার জন্য অর্থ দফতরের আগে থেকে একটু সুনির্দিষ্ট সময়সূচী প্রকাশ করা হয় (Nabbana)।

Nabbana treasury opens even on holidays to settle DA

আরও পড়ুন: শাসকশিবিরে ক্ষোভ চরমে! তৃণমূল ছেড়ে এবার বিজেপির পথে প্রাক্তন বিধায়ক সুনীল সিং

সেখানে প্রাপ্ত সরকারি তথ্য অনুযায়ী, গত কুড়ি ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অর্থ দপ্তরের থেকে মেমোরেন্ডাল নম্বর ৭০৫ F(Y) প্রকাশ করা হয়েছিল। সেই নির্দেশিকায় কোন তারিখের মধ্যে কোন ধরনের বিল জমা করতে হবে তার ধাপে ধাপের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল।

সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে, ৩০ মার্চ ২০২৬ বিকেল ৪টের পর ট্রেজারিতে নতুন করে আর কোনও বিল জমা নেওয়া হবে না। কিন্তু বাস্তব পরিস্থিতি বিবেচনা করে দেখা যায়, অনেক দপ্তরে শেষ মুহূর্তে অর্থাৎ ৩০ তারিখে অ্যালটমেন্ট বা ফান্ড এসে পৌঁছায়। সেই সমস্ত ফান্ডের বিল যাতে বাতিল না হয়ে যায়, সেই কারণেই পূর্বের নির্দেশিকাকে আংশিক সংশোধন করে এই নতুন মেমোরেন্ডামটি অত্যন্ত জরুরি ভিত্তিতে জারি করা হলো।

এছাড়াও রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অথবা লেনদেনগুলো যাতে সঠিকভাবে সম্পন্ন হয়, তার জন্য বেশ কিছু নিয়মাবলী ও কার্যকার করা হয়েছে। যেখানে নির্দিষ্ট দিনে প্রেজারি খোলা ও বিল জমা দেওয়ার নির্দিষ্ট সময় সীমা দেওয়া হয়েছে। পাশাপাশি কাট অফ ও সরকারের রসিক জমা দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ ও সময় দেওয়া হয়েছে।

এই সময়সীমা বৃদ্ধির ফলে রাজ্যের সমস্ত ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, সাব-অ্যালটিং অফিসার এবং সাধারণ সরকারি কর্মচারীরা অনেকটাই স্বস্তি পাবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিভিন্ন দপ্তরের চূড়ান্ত ছাড়পত্র বা স্যাংশন অর্ডার আসতে মার্চ মাসের একেবারে শেষ দিন বা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়।

অর্থাৎ সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইতিমধ্যে অর্ধবর্ষের শেষ দিনে সরকারি লেনদেনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যেখানে রাজ্য সরকারের তথ্য দপ্তরের এই নতুন মেমোরেন্ডামের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ট্রাজেডি পোর্টাল ৩১ শে মার্চ মধ্যরাত পর্যন্ত সক্রিয় থাকবে (Nabbana)।