কমিশনের বৈঠক শেষ হতেই নবান্নে তড়িঘড়ি ডিএম-এসপিদের বৈঠক, কী নির্দেশ দিলেন মুখ্যসচিব নন্দিনী?

Published on:

Published on:

Nandini Chakraborty Calls Urgent Meeting with DMs After EC Meet on Bengal Poll Violence Concerns
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হওয়ার পরই নবান্নে তড়িঘড়ি বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। জেলার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং বিভিন্ন পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নিয়ে এই বৈঠকে মূলত নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কমিশনের নির্দেশ নিয়ে আলোচনা করা হয়। সোমবার হওয়া এই বৈঠকে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়েও বিস্তারিত খোঁজ নেন মুখ্যসচিব।

কেন দ্রুত বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব (Nandini Chakraborty)?

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠকে যে নির্দেশ এবং পর্যবেক্ষণ সামনে এসেছে, সেগুলো নিয়েই মূলত আলোচনা হয়। কমিশনের বৈঠকের পর মুখ্যসচিবকে (Nandini Chakraborty) রিপোর্ট দেওয়ার একটি নিয়ম রয়েছে। সেই কারণেই দ্রুত এই বৈঠক ডাকা হয়।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়?

বৈঠকে জেলার নির্বাচনী প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়। বিশেষ করে বেআইনি অস্ত্র, মদ এবং বেআইনি টাকা লেনদেনের বিরুদ্ধে কড়া নজরদারি করার নির্দেশ দিয়েছে কমিশন বলে সূত্রের খবর। এই ধরনের বেআইনি কাজ দেখলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করা হয়েছে।

মুখ্যসচিব (Nandini Chakraborty) বৈঠকে জানতে চান কমিশনের নির্দেশ ঠিক কী এবং সেই অনুযায়ী প্রশাসন কীভাবে কাজ করবে। নির্বাচনকে সামনে রেখে রাজ্যে যাতে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় থাকে এবং কমিশনের নির্দেশ ঠিকভাবে কার্যকর হয়, সেটাই ছিল এই বৈঠকের মূল বিষয়।

এর আগে সোমবার সকালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty) সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে বাংলায় ভোটের সময় কেন এত হিংসার ঘটনা ঘটে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জ্ঞানেশ কুমার বলেন, অন্য রাজ্যে ভোটের সময় এত অশান্তি দেখা যায় না। কিন্তু বাংলায় প্রায়ই এই অভিযোগ ওঠে। বিভিন্ন রাজনৈতিক দলও কমিশনের কাছে এ নিয়ে অভিযোগ করেছে বলেও তিনি জানান।

Nandini Chakraborty has become the first woman Chief Secretary of West Bengal!
রাজ্যের নতুন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী

আরও পড়ুনঃ ভোটের আগে তৃণমূলে অস্বস্তি! মলয় ঘটককে আইন দপ্তরের কাজ থেকে সরালেন মমতা, কেন?

সোমবার সন্ধ্যায় আবার কমিশনের তরফে বার্তা দেওয়া হয়, নির্বাচনের সময় কোনওভাবেই বোমা বা আগ্নেয়াস্ত্রের ঘটনা যেন সামনে না আসে। জেলাশাসকদের বারবার সতর্ক করা হয়। কোন জেলায় কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে কি না, সেটাও জানতে চায় কমিশন। এই বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুখ্যসচিব (Nandini Chakraborty) আবার জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন।