‘কাউকে মরতে দিতে পারতাম না, হনুমান চালিশা পাঠ করেছি’, মোদীর সঙ্গে ভিডিও কলে চোখে জল স্মিত মচ্ছরের

Published on:

Published on:

Narendra Modi-Smit Machchhar's video call conversation, know the details.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের (Narendra Modi-Smit Machchhar) নাম। এমতাবস্থায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে ফোনে কথা বলেছেন। কথোপকথনের সময়ে প্রধানমন্ত্রী তাঁর প্রশংসা করেন এবং বলেন যে দেশ তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদী ও স্মিতের মধ্যে এই কথোপকথনের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে স্মিত জানিয়েছেন, গত বুধবার তাঁর ওপর ঠিক কীভাবে হামলা হয়েছিল। পাশাপাশি, স্মিত এটাও জানিয়েছেন যে বিপদের সময়ে তিনি হনুমান চালিশা (Hanuman Chalisa) জপ করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে (Prime Minister) জানান, ‘আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু ভাবছিলাম যদি আমি কিছু না করি, যদি আমি না উঠি… আমি ১৭ বছর ধরে বিমান চালাচ্ছি। যখন আমি পড়ি, বিমানটি নিচে নামছিল। আমি নিশ্চিত ছিলাম যে এটাই শেষ ধাক্কা, স্মিত, কিছু একটা করো। দরজাটা ঠিক সেখানেই ছিল, তবুও আমার গায়ে আঘাত লাগছিল। সেখানে বাকি সবারও সমান ভূমিকা ছিল। আমি সবাইকে মরতে দিতে পারতাম না। সেই কঠিন পরিস্থিতিতে আমি হনুমান চালিশা পাঠ করছিলাম। আমি সবসময়ই তা করি।’

মোদীর সঙ্গে ভিডিও কলে চোখে জল স্মিত মচ্ছরের (Narendra Modi-Smit Machchhar):

জানিয়ে রাখি যে, স্মিত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আরও জানান, ‘আমি কখনআ ভাবিনি যে আপনার সঙ্গে কথা বলব। আপনি আমাকে উৎসাহিত করছেন। আমি ওই মুহূর্তে আমার জীবনের জন্য লড়ছিলাম। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথোপকথনের সময় স্মিত মচ্ছরকে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমার সামনে যদি আপনি আবেগপ্রবণ না হন, তাহলে আপনি কোথায় হবেন? আপনি এত ভালো কাজ করেছেন, এবং সারা দেশ ও বিশ্বের মানুষ আপনার সঙ্গে দেখা করতে ও কথা বলতে আগ্রহী। আপনি হনুমান চালিশার কথা উল্লেখ করেছেন… এর জন্য আমি গীতা বেনকে স্যালুট জানাই। আমি আপনার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁরা অত্যন্ত সাহসের সঙ্গে কথা বলেছেন। আপনি সমগ্র দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।’

‘আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন’: উল্লেখ্য যে, স্মিত বলেছেন, ‘আমি সকালে হনুমান চালিসা পাঠ করি। আমি সংস্কৃতি থেকে দূরে নই। এখানে আমি দেশ থেকেও দূরে নই। এরপর প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘মানুষ আপনার জন্য প্রার্থনা করছে। তাঁরা দোয়া করছে। তাঁরা আপনার সুস্বাস্থ্য কামনা করছেন। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত।’

আরও পড়ুন: HDFC ব্যাঙ্কের নতুন MD ও CEO হলেন অনুপ বাগচী! চমকে দেবে তাঁর পরিচয়

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘আমি সৌদি সরকারের কাছে কৃতজ্ঞ। আপনার প্রয়োজনে আমরা সর্বদা প্রস্তুত। আপনি সবাইকে বাঁচিয়েছেন। আপনার ধৈর্য ও প্রজ্ঞা আপনাকে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে এবং বহু মানুষের জীবন বাঁচিয়েছে। আমরা ভারতীয়রা প্রাণহানি করি না, আমরা জীবন দান করি।’

আরও পড়ুন: মোবাইল রিচার্জ করলে ১ লক্ষের বিমা! সাইবার জালিয়াতি হলে মিলবে টাকাও, বড় পদক্ষেপ BSNL-এর

বিমানে ছুরিকাঘাত: গত ৩০ সেপ্টেম্বর, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের উড়ান FZ1073 একটি জরুরি বার্তা পাঠিয়েছিল। এরপরে বিমানটি ৩৪,০০০ ফুট উচ্চতা থেকে দ্রুত নেমে এসে ১৭,০০০ ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছয়। বিমানটি তাবুক শহরের প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করে।নাএই ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিমানটিতে ২৭ জন শিশুসহ মোট ১৭৪ জন যাত্রী ছিলেন। বিমানে থাকা যাত্রীরা জানিয়েছেন যে, পাইলটের শরীর রক্তাক্ত ছিল এবং সহ-পাইলট তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করেছিলেন। ঘটনার উদ্দেশ্য নিয়ে বর্তমানে তদন্ত চলছে।