মুখ্যমন্ত্রীর চালু করা হেল্পলাইনে প্রথম দিনেই রেকর্ড সাড়া, এল প্রায় ২ হাজার অভিযোগ

Published on:

Published on:

Nearly 2000 Complaints on Day 1 of West Bengal Toll Free Helpline
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দিতে সম্প্রতি চারটি টোল-ফ্রি নম্বর (West Bengal Toll Free Helpline) চালু করেছে রাজ্য সরকার। সাধারণ মানুষ এই নম্বরগুলিতে ফোন করে নানা সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন। পরিষেবা শুরু হতেই ব্যাপক সাড়া মিলেছে। প্রথম দিনেই প্রায় ২ হাজার ফোন আসে নবান্নের কন্ট্রোল রুমে। শুধু কাটমানি বা সিন্ডিকেট নয়, জল জমা, রাস্তার সমস্যা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগও জানিয়েছেন বহু মানুষ।

টোল-ফ্রি হেল্পলাইনে অভিযোগের ভিড় (West Bengal Toll Free Helpline)

নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরিষেবা (West Bengal Toll Free Helpline) চালুর প্রথম দিনেই প্রায় ২ হাজার অভিযোগ জমা পড়েছে। অভিযোগের বড় অংশ ছিল কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের ব্যবসা নিয়ে। তবে এর বাইরেও অনেক মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার, জমি-বাড়ির সমস্যা, খারাপ রাস্তা, নিকাশি ব্যবস্থা এবং জল জমার মতো বিষয়েও অভিযোগ করেছেন। প্রশাসনের দাবি, কন্ট্রোল রুমে আসা প্রতিটি অভিযোগ সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো হচ্ছে। যে বিষয়ে অভিযোগ আসছে, সেই দফতর বা কর্তৃপক্ষকে দ্রুত জানিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভবানীভবনে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই চারটি টোল-ফ্রি নম্বর (West Bengal Toll Free Helpline) চালু করেন। কাটমানির অভিযোগ জানাতে ১৫৫৩৩৪, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৫, বেআইনি টোল আদায়ের জন্য ১৫৫৩৩৭ এবং অবৈধ মদের ব্যবসার অভিযোগের জন্য ১৫৫৩৩৯ নম্বর চালু করা হয়েছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি ভুয়ো অভিযোগ বা কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে ভুল তথ্য দিলে আইনি পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেছে সরকার।

রাজ্যের মুখ্যসচিব মনোজ আগারওয়াল জানিয়েছেন, হেল্পলাইনে (West Bengal Toll Free Helpline) আসা সব ফোন রেকর্ড করে রাখা হবে। প্রয়োজনে পরে সেই রেকর্ড ব্যবহার করা যাবে। অভিযোগ দ্রুত বাছাই করার জন্য কৃত্রিম মেধা বা এআই ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এরপর পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Nabanna colour change

আরও পড়ুনঃ যাত্রী না থাকায় কাঁচি! শিয়ালদহ-রানাঘাট এসি লোকালে বাদ ২ স্টপেজ, যুক্ত ৩ নতুন স্টেশন

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, কত অভিযোগ জমা পড়ল, তার মধ্যে কতগুলির সমাধান হল এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট নিয়মিত মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে (West Bengal Toll Free Helpline)।