সন্তানের মৃত্যুশোক সামলে মরক্কোর বিরুদ্ধে করেন গোল! দল বিদায় নিতেই বিশ্বকাপের স্বপ্ন অধরা গাকপোর

Published on:

Published on:

Netherlands star footballer Cody Gakpo broke down in tears.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপ এমন এক লড়াইয়ের মঞ্চ যেখানে একাধিক ঘাত-প্রতিঘাত সহ্য করে স্বপ্নপূরণের লক্ষ্যে চেষ্টা জারি রাখেন ফুটবলাররা। যদিও, কিছু কিছু ক্ষেত্রে সেই লড়াই এবং ফলাফল হয়ে ওঠে অত্যন্ত কঠিন। ঠিক সেইরকমই যন্ত্রণার সম্মুখীন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার কোডি গাকপো (Cody Gakpo)। সদ্য সন্তান হারানোর তীব্র যন্ত্রণাকে বুকে চেপে রেখেই বিশ্বকাপে খেলতে নেমেছিলেন তিনি। যদিও, মরক্কোর বিরুদ্ধে দুরন্ত গোল করেও বিশ্বকাপের স্বপ্ন তাঁর অধরাই থেকে গেল।

কান্নায় ভাঙলেন তারকা ফুটবলার নেদারল্যান্ডসের তারকা ফুটবলার কোডি গাকপো (Cody Gakpo):

জানিয়ে রাখি যে, এবারের বিশ্বকাপ শুরুর আগেই কোডি গাকপো এবং তাঁর বান্ধবী নোয়া ভ্যান ডার বিজে জানিয়েছিলেন আগামী অক্টোবরেই তাঁদের দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে। কিন্তু, ভাগ্যের নির্মম পরিহাসে ভূমিষ্ঠ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি দিয়েছে সেই সন্তান।

এদিকে, অনাগত একরত্তির মৃত্যুর খবর পেলেও বিশ্বকাপের লড়াই ছেড়ে যেতে চাননি গাকপো। এমনকি, নেদারল্যান্ডসের টিম ম্যানেজমেন্ট তাঁর জন্য ছুটি মঞ্জুর করলেও গাকপো থেকে যান দলের সঙ্গে। জানা গিয়েছে, নোয়া ভ্যান ডার বিজের গর্ভে ছিল পুত্রসন্তান। গত শনিবার মৃত্যু হয় তাঁদের সন্তানের। এদিকে সন্তানশোকের যন্ত্রণা সামলে উঠতে না উঠতেই মঙ্গলবার ভোরে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামে নেদারল্যান্ডস।

আরও পড়ুন: ব্রাজিলের কাছে পরাজয়ের পর অনুরাগীদের উদ্দেশ্যে নতমস্তক জাপানের ফুটবলাররা! আপ্লুত নেটিজেনরা

এই ম্যাচে প্রথম থেকেই মরক্কো রীতিমতো দাপট দেখাতে শুরু করে। ম্যাচের ৬৫ মিনিটের পর থেকে নেদারল্যান্ডস কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে। আর তারপরেই ম্যাচের ৭২ মিনিটে সেই বহু প্রতীক্ষিত গোলটি করেন কোডি গাকপো। গোল করেই হাউহাউ করে তিনি কেঁদে ফেলেন। সঙ্গে সঙ্গে সতীর্থরা তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। ইতিমধ্যেই এই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: TRAI-র রিপোর্টে বড় তথ্য! ভারতে ৩১ দিনে ১.৪৪ কোটি গ্রাহক পরিবর্তন করলেন SIM, সামনে এল কারণ

এদিকে, গাকপোর ওই গোলের পর অনুরাগীরা কার্যত ধরেই নিয়েছিলেন নেদারল্যান্ডস ম্যাচটি জিতে পরের রাউন্ডে পৌঁছে যাচ্ছে। যদিও, রুদ্ধশ্বাস এই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১-এ। এক্সট্রা টাইম পেরিয়ে পেনাল্টি শুটআউটে ম্যাচ পৌঁছে যায়। এদিকে, বিশ্বকাপে নেদারল্যান্ডের পেনাল্টি ইতিহাস সাম্প্রতিক অতীতে আদৌ ভালো নয়। পরিসংখ্যান অনুযায়ী, গত ২ টি বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়েই সফর শেষ হয়েছিল এই দলের। সেই রেশ বজায় থাকল এবারের বিশ্বকাপেও। যার ফলে নেদারল্যান্ডসকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে মরক্কো।