১৩ বছর পুরোনো মামলায় মমতাকে নোটিশ দিল্লি পুলিশের

Published on:

Published on:

New Delhi Police Sends notice to Mamata Banerjee in 13 years old case

বাংলা হান্ট ডেস্কঃ এক দশকেরও বেশি পুরোনো মামলায় এবার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল দিল্লি পুলিশ (New Delhi Police Notice to Mamata Banerjee)। যেমনটা জানা যাচ্ছে কালীপুজোর পরের সোমবার দুপুরে ২০১৩ সালের একটি মামলায় সাক্ষী হিসাবে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। নয়া দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা ডাক পাঠানো হয়েছে এবং মমতা সেই নোটিশে সাড়া দিয়ে দিল্লি যাবেন বলেই খবর মিলেছে।

১৩ বছর পুরোনো মামলায় নয়া দিল্লি থেকে নোটিশ মমতাকে

আসলে ১৩ বছর আগে দিল্লিতে কংগ্রেসের একটি বিক্ষোভের জেরে পুলিশের সাথে তর্কাতর্কি হয়েছিল। সেই ঘটনার সাক্ষী দেওয়ার জন্য মমতার বয়ান রেকর্ড করতে চাইছে দিল্লি পুলিশ। সেই কারণেই ভারতীয় দন্ডবিধির ১৬০ ধারায় নোটিশ পাঠানো হয়েছে। সূত্রমতে, কলকাতা পুলিশের তরফ থেকে দিল্লি পুলিশকে সহযোগিতা করা হচ্ছে।

২০১৩ সালের এপ্রিল মাসের শুরুর দিকে রাজধানীতে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে হেনস্থা করে এসএফআই। সেই সময় অন্যান্য বিরোধী দলের নেতাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ও নয়া দিল্লি হাজির হয়েছিলেন। এরপর নীতি আয়োগের সদর দফতরের সামনে সাংসদ মার্গে বিক্ষোভ প্রদর্শন হয়। সেই সময় দিল্লি পুলিশ মমতাকে নিরাপত্তার কারণ দেখিয়ে বাঁধা দিয়েছিল। এর জেরেই পার্লামেন্ট স্ট্রিট থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এমনকি বর্তমান বিরোধী দলনেতা তথা তৎকালীন SFI সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল সেই সময়।

আরও পড়ুনঃ মমতার বাড়ির কালীপুজোয় এবার বদলে গেল ছবিটা! এলেন কারা, অনুপস্থিত কোন কোন নেতা?

মামলায় সরকারি কর্মীদের কাজে বাধাঁ দানের জন্য IPC 186, সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাঁধা দিয়ে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগের জন্য IPC 353, সরকারি কর্মীদের স্বেচ্ছায় আঘাত করার জন্য IPC 332, হিংসাত্বক বিশৃঙ্খলা ও বেআইনি জমায়েতের জন্য IPC 147, IPC 149 সহ IPC 34 ধারা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, নোটিশ পাওয়ার পর মমতা দিল্লি পুলিশকে জানান তিনি লোক পলিসি রিপ্রেজেন্টেটিভ কোনো ভিআইপি নন। তাই দিল্লিতে নিজের বয়ান রেকর্ড করতে যাবেন তিনি। তবে মমতা তৃণমূলের তরফ থেকে এই ঘটনা নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য মেলেনি।