কেউ পাবেন মাসে ৩ হাজার, কেউ ২ হাজার! ভরসা প্রকল্পের আবেদন থেকে যোগ্যতা সব জানুন

Published on:

Published on:

New Government scheme Bhorsha Karmasuchi who will get benefit apply process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বাজেটে একগুচ্ছ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বেশ কিছু নতুন প্রকল্প (Government Scheme) আনা হবে বলেও জানানো হয়েছে। এর মধ্যে অন্যতম ভরসা কর্মসূচি (Bhorsha Karmasuchi) তথা ভরসা প্রকল্প। এর আওতায় মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেবে সরকার।

ভরসা কর্মসূচির সুবিধা কারা পাবেন? | (Government Scheme)

এবারের বাজেটে রাজ্যের বেকার যুবক-যুবতীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য বেকার যুবদের জন্য ভরসা কর্মসূচি চালু করবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ আগাম জামিনের আর্জি খারিজ! অভিষেকের পিএ-র মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

এই সরকারি প্রকল্পের অধীন স্নাতক পাশ বেকার যুবদের মাসে মাসে ৩ হাজার টাকা ও অন্যান্য বেকার যুবদের মাসে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু হতে চলেছে বলে জানানো হয়েছে।

এখন প্রশ্ন হল ভরসা কর্মসূচির সুবিধা কারা পাবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যেসব বেকার যুবদের পারিবারিক মাসিক আয় ১ লক্ষ টাকার কম তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে ইতিমধ্যেই যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না।

New Government scheme Bhorsha Karmasuchi who will get benefit apply process explained

ভরসা কর্মসূচিতে আবেদনের পদ্ধতি?

ভরসা কর্মসূচির আওতায় কত টাকা করে পাওয়া যাবে ও এই প্রকল্পে আবেদনের যোগ্যতা সম্বন্ধে জানা গেলেও এই প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে সেটা এখনও জানা যায়নি। শীঘ্রই রাজ্য সরকারের তরফে এই বিষয়েও জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে ভরসা কর্মসূচি ছাড়াও বাংলার বেকার যুবক-যুবতীদের জন্য বাজেটে বেশ কিছু ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, সব জেলায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ফ্রি কোচিং সেন্টার খোলা হবে। এর পাশাপাশি সরকারি ও সরকার পোষিত কলেজের পড়ুয়া, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এককালীন ৩০ হাজার টাকা করে দেবে সরকার।