বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL শুরু হতে চলেছে আগামী ২৮ মার্চ থেকে। এমতাবস্থায়, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেছে। ঠিক এই আবহেই একইসঙ্গে একটি বড় খবর এবং দুঃসংবাদ সামনে এসেছে KKR (Kolkata Knight Riders)-এর জন্য। মূলত কলকাতা নাইট রাইডার্সের নতুন প্রেসার ঘোষণার দিনই জানা গিয়েছে যে, এবারের IPL থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা প্লেয়ার হর্ষিত রানা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টিম ইন্ডিয়ার হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নবি মুম্বাইয়ে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হর্ষিত। যার ফলে তিনি T20 বিশ্বকাপেও খেলতে পারেননি। তবে, এবার IPL থেকেও ছিটকে গেলেন তিনি। যেটি KKR-এর জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে।
KKR (Kolkata Knight Riders)-এ যুক্ত হলেন ব্লেসিং মুজারাবানি:
এদিকে, টুর্নামেন্ট শুরুর আগে, কলকাতা নাইট রাইডার্স তাদের দলে জিম্বাবোয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকে যুক্ত করেছে। সম্প্রতি শেষ হওয়া T20 বিশ্বকাপ ২০২৬-এ মুজারাবানির দুর্দান্ত পারফরম্যান্স পরিলক্ষিত হয়। ওই টুর্নামেন্টে তিনি ৬ টি ম্যাচে ১৩ টি উইকেট নেন। জানিয়ে রাখি যে, মুজারাবানির T20-তে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। জিম্বাবোয়ের হয়ে তিনি মোট ৮৯ টি T20 ম্যাচ খেলেছেন। যেখানে তিনি নিয়েছেন ১০৬ টি উইকেট। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে মুজারাবানির বোলিং ইকোনমি হল ৭.২৪। ইতিমধ্যেই KKR জানিয়েছে, ‘৬ ফুট ৮ ইঞ্চি লম্বা, ব্লেসিং মুজারাবানি ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে জিম্বাবোয়ের সেরা ফাস্ট বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তাঁর তীক্ষ্ণ বাউন্স এবং ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নেওয়ার ক্ষমতার জন্য পরিচিত।’
A new Blessing in Purple & Gold 💜🔥 pic.twitter.com/p31V3LsGfm
— KolkataKnightRiders (@KKRiders) March 13, 2026
মুজারাবানি আগামী ১৭ মার্চ দলে যোগ দেবেন: জানিয়ে রাখি যে, ব্লেসিং মুজারাবানি আগামী ১৭ মার্চ কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দেবেন। জিম্বাবো ওয়ের এই ফাস্ট বোলারের কলকাতা নাইট রাইডার্স শিবিরে আগমন দলের বোলিং আক্রমণকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। উল্লেখ্য যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপে ব্লেসিং মুজারাবানি
জিম্বাবোয়ের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে বিবেচিত হয়েছেন। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জিম্বাবোয়ের জয়ের নেপথ্যে মুজারাবানির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
আরও পড়ুন: কৃষকদের জন্য বড় খবর! জারি হল পিএম কিষাণের ২২ তম কিস্তি, কী জানালেন প্রধানমন্ত্রী?
মুজারাবানি RCB-র অংশ ছিলেন: ব্লেসিং মুজারাবানি ২০২৫ সালের IPL জয়ী RCB দলের অংশ ছিলেন। যদিও, তিনি একটিও ম্যাচ খেলেননি। উল্লেখ্য যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নির্দেশ অনুসরণ করে, KKR দল থেকে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এদিকে, দলের তারকা বোলার হর্ষিত রানাও চোটের কারণে IPL থেকে ছিটকে গিয়েছেন। এমতাবস্থায়, মুজারাবানির দলে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, KKR ২০২৬-এর IPL-এ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
আরও পড়ুন: ম্যাচ চলাকালীন আচমকাই বুকে ব্যথা! মাত্র ২৫ বছর বয়সেই মৃত্যু ভারতীয় ফুটবলার রবিন্দর সিংয়ের
PSL থেকে নাম প্রত্যাহার করেন: মুজারাবানির অভিজ্ঞতা এবং তাঁর বর্তমান ফর্ম KKR-এর জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে বিবেচিত হবে। জানিয়ে রাখি যে, পাকিস্তান সুপার লিগে (PSL) শামার জোসেফের বদলি হিসেবে ইসলামাবাদ ইউনাইটেড মুজারাবানিকে চুক্তিবদ্ধ করেছিল। কিন্তু, IPL-এ সুযোগের কারণে পাকিস্তান সুপার লিগ থেকে তিনি তাঁর নাম প্রত্যাহার করে নেন।













