নির্বাচনের আগে মতুয়া ভোটব্যাঙ্কে জোর, নতুন চারটি প্রকল্পের ঘোষণা রেলের

Published on:

Published on:

Indian Railways know the new 5 railway lines routes sanctioned by the center in the state
Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলার জন্য একের পর এক প্রকল্পের ঘোষণা করে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রে প্রকল্পের সূচনা হিসেবে এ রাজ্যকেই বেছে নেওয়া হয়েছিল। আর এবার আরও চারটি রেল প্রকল্পের জন্য ছাড় দিয়েছে ভারতীয় রেল। মতুয়া গড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই রেল প্রকল্পগুলি।

নতুন রেল প্রকল্পে (Indian Railways) অনুমোদন বাংলায়

রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বনগাঁ-পোহামহেশতলার ২০ কিমি, বনগাঁ-চাঁদা বাজারের ১১.৫ কিমি, চাঁদা বাজার-বাগদার ১৩.৮ কিমি এবং রানাঘাট-দত্তফুলিয়ার ৮.১৭ কিমি এলাকায় বসছে নতুন রেললাইন। মূলত ভারত-বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করবে এই রেল প্রকল্পগুলি।

New project announced for Bengal by Indian Railways

আগেই মিলেছিল আশ্বাস: গত বছর ঠাকুর বাড়িতে মেলা উৎসব চলাকালীন এই রেল প্রকল্পগুলি নিয়ে আশ্বাস দিয়েছিলেন সাংসদ শান্তনু ঠাকুর। রাজনৈতিক মহলের মতে, এই রেল প্রকল্পগুলি নিয়ে দেওয়া আশ্বাস পূরণ করতে পারায় মতুয়াদের এসআইআর নিয়ে তৈরি ক্ষোভ অনেকটা প্রশমিত হবে। একইশ্য সঙ্গে ছাব্বিশের নির্বাচনের আগে মতুয়া গড়ের ভোটব্যাঙ্ককে আবারও বিজেপিতে নিয়ে আসা গিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন : সপ্তাহ ঘুরতেই শুরু অধঃপতন, ২০০ কোটি ছুঁয়ে ধুঁকছে ‘বর্ডার ২’, ৭ দিনে কত ঘরে তুলল সানির ছবি?

নির্দিষ্ট সময়ে কাজ সারায় জোর: রেল প্রকল্পগুলি অনুমোদন পাওয়ার পাশাপাশি রেলমন্ত্রী (Indian Railways) অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট জানিয়েছেন, নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে কাজ। আগামীতে বনগাঁ এবং নদিয়া সীমান্তবর্তী এলাকার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নতুন জোয়ার আনবে এই প্রকল্পগুলি।

আরও পড়ুন : গান ছেড়ে এবার পরিচালনায় হাতেখড়ি? অরিজিতের নতুন অধ্যায় নিয়ে থামছে না জল্পনা

রেলের আভ্যন্তরীণ বৈঠকে রে রেলমন্ত্রী জানিয়েছেন, মতুয়াদেরও যাতায়াতে অনেকটা সুবিধা হবে এই নতুন প্রকল্পগুলির জন্য। নির্বাচনের প্রাক্কালে রেলের এই উদ্যোগ ভোটের কথা মাথায় রেখেই করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।