গান ছেড়ে এবার পরিচালনায় হাতেখড়ি? অরিজিতের নতুন অধ্যায় নিয়ে থামছে না জল্পনা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : টিনসেল টাউন তথা দেশজুড়ে এখন চর্চায় একটাই নাম, অরিজিৎ সিং (Arijit Singh)। সম্প্রতি প্লেব্যাক গান থেকে অবসর ঘোষণা করে তিনি হইচই ফেলে দিয়েছেন বিভিন্ন মহলে। তারপর থেকেই তাঁকে নিয়ে জল্পনার অন্ত নেই। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, সঙ্গীতের কেরিয়ার থেকে সরে এবার নাকি রাজনীতিতে খাতা খুলতে চলেছেন অরিজিৎ। আবার অন্যদিকে ছড়িয়েছে আরেক গুঞ্জন। এবার নাকি ক্যামেরার নেপথ্যের কারিগর হতে চলেছেন তিনি।

এবার কি পরিচালনায় নামছেন অরিজিৎ (Arijit Singh)?

নেটপাড়ায় জোর জল্পনা, অরিজিৎ হয়তো এবার সিনেমা পরিচালনার কাজে হাত পাকাতে চলেছেন। সম্প্রতি একটি ছবিও অরিজিৎ পরিচালনা করেছেন। বলে শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বোলপুরে শুটিং হওয়া ছবিটিতে অভিনয় করেন পঙ্কজ ত্রিপাঠী, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর কন্যা শোরা।

Is arijit singh going to direct film now

 

প্লেব্যাকে অবসর ঘোষণা: প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া বার্তায় অরিজিৎ জানান, প্লেব্যাকে অবসর নিচ্ছেন তিনি। তবে সঙ্গীত ছাড়ছেন না তিনি। অন্য ধারার গানে মন দিতে চান, শুনতে চান নতুন গায়ক গায়িকাদের। সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন অরিজিৎ। সঙ্গীতকে যদিও বিদায় জানাচ্ছেন না। নতুন গায়ক গায়িকাদের থেকেই এখন অনুপ্রেরণা নেবেন, এমনটাই বক্তব্য অরিজিতের।

আরও পড়ুন : ফেব্রুয়ারিতে ফের দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, দুর্ভোগ এড়াতে জেনে রাখুন দিনক্ষণ

শেষ মুক্তিপ্রাপ্ত গান বাংলায়: উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বহুল চর্চিত ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ গানটি গেয়েছেন অরিজিৎ (Arijit Singh)। অবসর ঘোষণার আগে এটিই আপাতত বাংলা ছবিতে তাঁর শেষ প্লেব্যাক। অন্যদিকে হিন্দিতে ‘মাতৃভূমি’ গানের ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। অরিজিতের গাওয়া এই গানটি সলমনের (Salman Khan) আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ এর। অবসর ঘোষণার আগে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত প্লেব্যাক এটাই। তবে আগামীতে আরও গান মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন অরিজিৎ।

আরও পড়ুন : হটকেকের মতো বিকোচ্ছে টিকিট, বন্দে ভারত স্লিপার নিয়ে এবার বিরাট উদ্যোগ রেলের

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত অরিজিৎ। মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট থাকা সত্ত্বেও জিয়াগঞ্জে পাড়ার ছেলের মতোই ঘুরে বেড়ান গায়ক। বরাবরই মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন তিনি। আগামীতে জীবনের কোন নতুন অধ্যায় শুরু করেন অরিজিৎ সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীরা।