বাংলাহান্ট ডেস্ক : ফেব্রুয়ারিতে ফের একবার দুর্ভোগের মুখে পড়তে চলেছেন নাগরিকরা। আগামী মাসে আবারও ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক ব্যাঙ্কিং (Bank Strike) কর্মী সংগঠন। INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF, UTUC সহ বেশ কিছু ট্রেড ইউনিয়নের তরফে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
ফেব্রুয়ারিতে আবারও ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike)
জানা গিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দেশজুড়েই পালিত হতে চলেছে ধর্মঘট। কী কারণে আবারও ধর্মঘটের ডাক দেওয়া হল? বেশ কয়েক দফা দাবি তুলে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দাবি উঠেছে, সরকারি ব্যাঙ্ক এবং বিমা সংস্থাগুলিকে আরও শক্তিশালী করতে হবে। ব্যাঙ্ক, এলআইসির বেসরকারিকরণ এবং বিনিয়োগ বন্ধ করতে হবে। সরকারি খাতের সাধারণ বিমা সংস্থাগুলিকে একত্র করে একটি সংস্থা গঠন করতে হবে।

কী দাবি রয়েছে: এছাড়াও দাবি তোলা হয়েছে, বিমার ক্ষেত্রে ১০০ শতাংশ এফডিআই বৃদ্ধি করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক চাকরিগুলি বন্ধ করতে হবে। প্রত্যাহার করতে হবে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট স্কিম। NPS বাতিল করে আবারও শুরু করতে হবে OPS। সাধারণ গ্রাহকদের জন্য কমাতে হবে ব্যাঙ্কিং পরিষেবা।
আরও পড়ুন : দুরন্ত কামব্যাক ‘পরিণীতা’র, জোর টক্কর জি-জলসার, কার দখলে গেল শীর্ষস্থান?
ছুটির দাবি কর্মীদের: আরও জানা যাচ্ছে, নতুন শ্রম কোডে থাকা শ্রমিক এবং জনবিরোধী ধারা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোও এই ধর্মঘটের (Bank Strike) উদ্দেশ্য। এছাড়াও সপ্তাহে দুদিন ছুটির দাবিও জানানো হয়েছে।
আরও পড়ুন : স্পেন সফরে মমতার ‘সঙ্গী’ ছিলেন ওয়াও মোমো মালিক? তাই গ্রেফতার নয়? আনন্দপুর কাণ্ডে বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু
উল্লেখ্য, প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে ব্যাঙ্কে। দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে প্রযোজ্য রয়েছে এই নিয়ম। তবে অন্যান্য সপ্তাহেও শনি এবং রবি দুদিন করে ছুটি চাইছেন ব্যাঙ্ক কর্মীরা। এই দাবিতে গত ২৭ জানুয়ারিও দেশ জুড়ে ডাক দেওয়া হয়েছিল ব্যাঙ্ক ধর্মঘটের।













