বাংলাহান্ট ডেস্ক : একদিন দেরি করে শুক্রবার প্রকাশ্যে এসেছে টিআরপি (TRP) তালিকা। সারা সপ্তাহ ধরে সিরিয়ালের টিআরপি লিস্ট দেখার জন্যই অপেক্ষায় থাকতে দর্শক থেকে কলাকুশলীরাও। গত সপ্তাহের টিআরপি তালিকায় দেখা গিয়েছিল বেশ কিছু রদবদল।
প্রকাশ্যে এল টিআরপি (TRP) লিস্ট
গত টিআরপি লিস্টে প্রথম স্থান দখল করে নিয়েছিল ‘পরশুরাম আজকের নায়ক’। এবারেও ফের প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক। ৬.৯ পয়েন্ট নিয়ে পয়লা নম্বরে জায়গা পেয়েছে সিরিয়ালটি। দ্বিতীয় স্থানে তালিকায় রয়েছে ‘পরিণীতা’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। দীর্ঘদিন পর আবারও ফর্মে ফিরেছে সিরিয়ালটি।

কে কত নম্বরে: নম্বর কমে তিন নম্বরে নেমে গিয়েছে ‘বিদ্যা ব্যানার্জি’। ৬.৫ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা করেছে এই সিরিয়াল। ৬.৩ নম্বর (TRP) নিয়ে চতুর্থ স্থানে রয়েছে জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ এবং জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’।
আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে ঢোকার মুখে বাধা শাহরুখকে! ফের কী ঘটালেন ‘কিং’ খান?
নম্বর কমল মেগার: এপরেই পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.২। এরপর ষষ্ঠ স্থানে রয়েছে একসঙ্গে জায়গা করে নিয়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’, ‘আমাদের দাদামণি’ এবং ‘জোয়ার ভাঁটা। তিন মেগারই (TRP) প্রাপ্ত নম্বর ৫.৭।
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম (৬.৯)
দ্বিতীয়- পরিণীতা (৬.৮)
তৃতীয়- প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৫)
চতুর্থ- রাঙামতি তীরন্দাজ, তারে ধরি ধরি মনে করি (৬.৩)
পঞ্চম- ও মোর দরদিয়া (৬.২)
ষষ্ঠ- আমাদের দাদামণি, জোয়ার ভাঁটা, বেশ করেছি প্রেম করেছি (৫.৭)
সপ্তম- চিরদিনই তুমি যে আমার (৫.৬)
অষ্টম- চিরসখা (৫.৪)
নবম- লক্ষ্মী ঝাঁপি (৫.২)
দশম- তুই আমার হিরো (৪.৯)
আরও পড়ুন : আরও ৪ জনের দেহাংশ উদ্ধার, আনন্দপুর অগ্নিকাণ্ডে কোথায় গিয়ে ঠেকবে মৃতের সংখ্যা?
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।












