বাংলাহান্ট ডেস্ক : বিমানবন্দর ফের হেনস্থার মুখে শাহরুখ খান (Shahrukh Khan)। এর আগে নিরাপত্তার জন্য মার্কিন বিমানবন্দরে অভিবাসন দফতরে আটকা পড়েন তিনি। এবার মুম্বই বিমানবন্দরে চোখ থেকে রোদচশমা খুলতে বলা হল কিং খানকে। হঠাৎ কী হল আবার?
বিমানবন্দরে ঢুকতে বাধা শাহরুখকে (Shahrukh Khan)
সকলেই জানেন, বিমানবন্দরে ঢোকার সময় পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হয়। আমজনতা থেকে তারকা, কেউই এই নিয়মের বাইরে নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে ঢোকার মুখে বাধা দেওয়া হয় শাহরুখকে।

কী ঘটেছে বিমানবন্দরে: বৃহস্পতিবার ভোরের দিকে ব্যস্ততার সঙ্গেই তাড়াহুড়ো করে বিমানবন্দরে ঢুকতে যাচ্ছিলেন শাহরুখ। তাঁর পরনে ছিল ঢিলা প্যান্ট, ডেনিম জ্যাকেট, মাথায় টুপি আর চোখে সানগ্লাস। পরিচয়পত্র দেখিয়েই ঢুকতে যাচ্ছিলেন শাহরুখ। কিন্তু তাঁকে বাধা দেন নিরাপত্তারক্ষী।
আরও পড়ুন : আচমকাই প্লেব্যাক কেরিয়ারে ইতি, ভোটের আগে BJP-তে যোগ দিচ্ছেন অরিজিৎ? জল্পনায় তোলপাড়
ভাইরাল হল ভিডিও: ভিডিওতে দেখা যায়, শাহরুখকে চশমা খুলতে বলেন নিরাপত্তারক্ষী। অভিনেতা (Shahrukh Khan) তা করতেই হেসে ফেলেন তিনি। এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশংসা করেছেন ওই নিরাপত্তারক্ষীর। নিয়ম যে সকলের জন্যই সমান সেটা যে তিনি মনে রেখেছেন তার জন্য বাহবা পেয়েছেন তিনি।
আরও পড়ুন : ট্রাফিক নিয়মে বদল, মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ কলকাতা পুলিশের
অন্যদিকে নিয়ম মানার জন্য শাহরুখেরও প্রশংসা করেছেন নেটিজেনরা। আগামীতে ‘কিং’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। সুহানা খান, দীপিকা পাডুকোন এবং অভিষেক বচ্চনও রয়েছে ছবিতে।












