বাংলাহান্ট ডেস্ক : সদ্য কেরিয়ার সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত নিয়ে হইচই ফেলে দিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। আচমকাই প্লেব্যাক কেরিয়ারে ইতি টেনেছেন ভারত কাঁপানো গায়ক। সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে লক্ষ লক্ষ অনুরাগীর মন ভেঙেছেন অরিজিৎ। তাঁর এমন আচমকা অবসর ঘোষণা নিয়ে চলছে নানান আলোচনা। এর মাঝেই যোগ হল নতুন জল্পনা। রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন অরিজিৎ, সূত্রের তরফে মিলেছে এমনই খবর।
গান ছেড়ে রাজনীতিতে যোগ দিচ্ছেন অরিজিৎ (Arijit Singh)?
সাফল্যের শীর্ষে থাকাকালীন অরিজিৎ ঘোষণা করেছেন, সিনেমায় আর গান গাইবেন না তিনি। সঙ্গীতকে যদিও বিদায় জানাচ্ছেন না। নতুন গায়ক গায়িকাদের থেকেই এখন অনুপ্রেরণা নেবেন, এমনটাই বক্তব্য অরিজিতের। এদিকে টিনসেল টাউনের অন্দরে ঘুরে বেড়াচ্ছে অন্য জল্পনা। নির্বাচনের আগেই নাকি রাজনীতিতে পা রাখতে চলেছেন অরিজিৎ, খবর সূত্রের।

গায়ককে নিয়ে তুঙ্গে জল্পনা: জানা যাচ্ছে, নিজের এক রাজনৈতিক দল নাকি শুরু করতে চলেছেন অরিজিৎ। একাধিক জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গায়কের ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গিয়েছে, রাজনীতিতে কেরিয়ার শুরু করার প্রক্রিয়া নাকি শুরু করে দিয়েছেন তিনি। তবে তাঁর এই নতুন রাজনৈতিক দল নিয়ে এখনও কোনও খবরই জানা যায়নি।
আরও পড়ুন : শুধু কমিটি গঠন নয়, কাজ চাই, জেল সংস্কার নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
বিজেপি যোগের কানাঘুষো: অন্যদিকে এও শোনা যাচ্ছে, অরিজিৎ (Arijit Singh) নাকি যোগ দিতে পারেন বিজেপিতে। হঠাৎ করে প্লেব্যাকে অবসর ঘোষণার পর ছাব্বিশের নির্বাচনের আগেই নাকি পদ্ম শিবিরে যোগ দিতে পারেন ‘গেরুয়া’ গায়ক, এমনই জল্পনা এখন তুঙ্গে। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্যই করতে শোনা যায়নি অরিজিৎকে।
আরও পড়ুন : পরীক্ষার সময় নির্বাচনী কাজ থেকে অব্যাহতি, মাধ্যমিকের আগে শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ পর্ষদের
প্রসঙ্গত, রাজনীতি নিয়ে কখনোই তেমন সরব হতে দেখা যায়নি অরিজিৎকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত তিনি। তবে বছর দুই আগে আরজিকর কাণ্ডের সময় নিজের চর্চিত অপর একটি এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিবাদে মুখর হয়েছিলেন অরিজিৎ। বেঁধেছিলেন ‘আর কবে’ গানও, যা আরজিকর আন্দোলনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল। এবার কি ছাব্বিশের ভোটের আগেই বড় চমক দেবেন অরিজিৎ? প্রশ্নের উত্তর এখনও অজানা।












