বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI তথা স্টেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মূলত, ওই ব্যাঙ্ক তাদের স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য অন্যান্য ব্যাঙ্কের ATM (অটোমেটেড টেলার মেশিন)/ADWM (অটোমেটেড ডিপোজিট-কাম-উইথড্রয়াল মেশিন)-এ SBI ডেবিট কার্ড ব্যবহার করে বিনামূল্যে মাসিক লেনদেনের সংখ্যা সংশোধন করেছে। এক্ষেত্রে ATM (Automated Teller Machine) থেকে টাকা তোলার এই নতুন নিয়ম আগামী ১ অক্টোবর (October) ২০২৬ থেকে কার্যকর হবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
বড় সিদ্ধান্ত SBI (State Bank of India)-র:
১ অক্টোবর থেকে কী পরিবর্তন আসছে: জানিয়ে রাখি যে, সমস্ত SBI স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টের ক্ষেত্র অন্য ব্যাঙ্কের ATM-এ বিনামূল্যে মাসিক লেনদেনের সংখ্যা ১০ থেকে কমিয়ে ৫ করা হবে। এই সীমার মধ্যে ফাইনান্সিয়াল ও নন-ফাইনান্সিয়াল উভয় প্রকার লেনদেনই অন্তর্ভুক্ত। এদিকে, SBI স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট হোল্ডারদের বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হয়ে গেলে চার্জ করা হবে। এমতাবস্থায়, ফ্রি ATM লেনদেনের সীমা অতিক্রম করার পরেও গ্রাহকদের প্রতিবার নগদ টাকা তোলার জন্য ২৩ টাকা ও GST এবং প্রতিটি নন-ফাইনান্সিয়াল লেনদেনের জন্য ১১ টাকা ও GST দিতে হবে।

উল্লেখ্য যে, SBI স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য অ্যাকাউন্টের জন্য বিনামূল্যে মাসিক লেনদেনের সংখ্যা এবং প্রযোজ্য পরিষেবা চার্জ অপরিবর্তিত থাকবে। গ্রাহকরা ফাইনান্সিয়াল এবং নন-ফাইনান্সিয়াল উভয় লেনদেন সহ প্রতিটি ক্ষেত্রে প্রতি মাসে ৫ টি বিনামূল্যে লেনদেন পেতে থাকবেন। বিনামূল্যে মাসিক লেনদেনের সীমা শেষ হয়ে গেলে, গ্রাহকদের প্রতিটি ক্যাশ উইথড্রলের জন্য ২৩ টাকা ও GST এবং প্রতিটি নন ফাইনান্সিয়াল লেনদেনের জন্য ১১ টাকা ও GST চার্জ করা হবে। এই চার্জগুলি ১ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর রয়েছে। গ্রাহকরা SBI ATM-এ প্রতি মাসে ১০ টি বিনামূল্যে লেনদেন করতে পারেন। যার মধ্যে ফাইনান্সিয়াল ও নন-ফাইনান্সিয়াল উভয় প্রকার লেনদেন অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: ১৮৮ কোটি টাকার লোকসান শ্রীলঙ্কার! ভারতে আয়োজিত হতে চলেছে প্রথম ওমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি
SBI ATM কার্ড হোল্ডাররা অন্যান্য ব্যাঙ্কের ATM-এ কতগুলি বিনামূল্যে লেনদেন করতে পারেন: জানিয়ে রাখি যে, সবমিলিয়েই প্রথম ৫ টি লেনদেন বিনামূল্যে রয়েছে। মেট্রো এবং নন-মেট্রো কেন্দ্রগুলির কোনও আলাদা শ্রেণিবিভাগ নেই। পূর্ববর্তী শ্রেণিবিভাগ অনুযায়ী,৬ টি মেট্রো কেন্দ্র ছিল মুম্বাই, নয়াদিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ। SBI গ্রাহকদের জন্য, SBI ATM-এ নন-ফাইনান্সিয়াল লেনদেন এবং নন-ক্যাশ ফাইনান্সিয়াল ট্রানজাকশন (যেমন ট্রাস্টে অনুদান) বিনামূল্যে করা যায়।
স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট হোল্ডাররা কী SBI ATM-এ আনলিমিটেড লেনদেন করতে পারেন: এর উত্তর হল হ্যাঁ। সমস্ত স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট, যাঁদের শৌর্য ফ্যামিলি পেনশন অ্যাকাউন্ট এবং SBI রিশতে ফ্যামিলি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা অ্যাকাউন্টের ধরণ নির্বিশেষে সমস্ত SBI ATM-এ আনলিমিটেড ফ্রি লেনদেন করতে পারবেন।













