নতুন সিরিয়ালকে জায়গা দিতে ৪ মাসেই শেষ মেগা! বড় রদবদল জলসায়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দর্শক টানতে, টিআরপি তালিকায় নিজেদের স্থান ধরে রাখতে নিত্যনতুন সিরিয়াল (Serial) এনে চলেছে বিভিন্ন চ্যানেলগুলি। কোনও ধারাবাহিকের টিআরপি কমলে বিদায় ঘন্টা বেজে যায় সেই সিরিয়ালের। তা সে সিরিয়াল যখনই শুরু হোক না কেন। বর্তমানে টিআরপির এমনই পরিস্থিতি যে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও নম্বর তুলতে ব্যর্থ হচ্ছেন।

স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল (Serial)

স্টার জলসা এবং জি বাংলা দুই চ্যানেলই নতুন সিরিয়াল আনার ক্ষেত্রে কড়া টক্কর দিচ্ছে পরস্পরকে। সম্প্রতি আরও এক নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এনেছে জলসা। ‘শুধু তোমারই জন্য’ সিরিয়ালের হাত ধরে ধারাবাহিকে ফিরছেন দীপান্বিতা রক্ষিত। তাঁর বিপরীতে দেখা যাবে শুভ্রজিৎ সাহাকে।

New serial took slot of this star jalsha serial

প্রকাশ্যে এল প্রোমো: প্রোমোর সঙ্গে সঙ্গে সম্প্রতি সিরিয়াল সম্প্রচারের দিনক্ষণও প্রকাশ্যে এনেছে চ্যানেল। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে বিকেল সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হবে সিরিয়ালটি। এদিকে ওই সময় এখন দেখা যাচ্ছে ‘ভোলেবাবা পার করেগা’। মধুমিতা নীলের সিরিয়ালটি (Serial) মাত্র কয়েক মাস আগে শুরু হলেও এখনও টিআরপি তালিকায় জায়গা করতে পারেনি।

আরও পড়ুন : টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অবাক সৌরভ! স্পষ্ট জানালেন…

কোন স্লটে আসছে: নতুন সিরিয়ালের স্লট ঘোষণা শুনে মন খারাপ মধুমিতা ভক্তদের। স্লট দখল হয়ে যাওয়ায় কি শেষ হয়ে যাবে ধারাবাহিকটি? নাকি ফের স্লট বদল হয়ে অন্য সময়ে যাবে? তা এখনও স্পষ্ট নয়। চ্যানেলের তরফে এ বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন : বোর্ড পরীক্ষায় ব্যবহার করা যাবে কম্পিউটার, বিশেষ ভাবে সক্ষমদের জন্য যুগান্তকারী রায় আদালতের

উল্লেখ্য, এখনও পর্যন্ত তেমন টিআরপি তুলতে পারেনি সিরিয়ালটি। তাই একটা আশঙ্কা থেকেই যাচ্ছে সিরিয়াল বন্ধ হওয়ার। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি চ্যানেল কর্তৃপক্ষ।