Durga Puja 2026 Live Updates

বাইরে মুচমুচে, ভেতরে নরম, বিনা তেলেই এভাবে ভাজুন আলুর পরোটা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ছুটির দিনে জলখাবারের মেনুতে লুচি, পরোটা হলে মন আপনা থেকেই ভালো হয়ে যায়। আর পরোটার মধ্যে যদি ঢুকে যায় একটু আলুর পুর, তাহলে তো কেয়াবাত! শীত থাকতে থাকতে অনেকেই বাড়িতে আলুর পরোটা (Recipe) বানিয়ে খেয়ে নিচ্ছেন। তবে স্ট্রিট ফুড হোক বা বাড়িতে বানানো, তেল মেপে খাওয়ার পরামর্শই দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিনা তেলে কীভাবে বানাবেন আলুর পরোটা (Recipe)?

আলুর পরোটা বানাতে তেল তো লাগেই। তবে যদি তেল ছাড়াই ভাজা যায় পরোটা তাহলে কেমন হয়? সুস্বাদুও হবে আবার ক্ষতিকারক তেলও শরীরে যাবে না। তাহলে কীভাবে বানাবেন মুচমুচে আলুর পরোটা, রইল রেসিপি-

No oil alu paratha recipe

আলুর পরোটার উপকরণ:

আলু

ময়দা

টক দই

গোটা জিরে

গোটা ধনে

গরম মশলা গুঁড়ো

লঙ্কা কুচি

ধনেপাতা কুচি

কালো এবং সাদা তিল

আমচুর পাউডার

সামান্য ঘি বা মাখন

আরও পড়ুন : স্লিপারের ভাড়ায় পাবেন এসি কোচের পরিষেবা! লাগবে না অতিরিক্ত চার্জ, রেলের এই নিয়ম জানেন?

আলুর পরোটার প্রণালী: প্রথমেই ৩ কাপ ময়দা, টক দ দই এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। থকথকে হলে তেল আর সামান্য চিনি দিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। উপরে সামান্য তেল ছড়িয়ে ঘন্টা দুয়েক ঢেকে রাখতে হবে। এবার তিন চারটি আলু সেদ্ধ করে তাতে ভাজা মশলা (গোটা জিরে আর গোটা ধনে ভেজে গুঁড়ো করা), গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

আরও পড়ুন : ‘পরশুরাম’ সিরিয়ালে নতুন মোড়, বড় চমক দিয়ে এন্ট্রি নয়া নায়িকার

এবার লেচি কেটে তাতে আলুর পুর (Recipe) ভরে পরোটার মতো করে বেলে নিতে হবে। এবার একটি ফ্রাইং প্যানে সামান্য জল দিয়ে তাতে পরোটা দিয়ে ঘি বা মাখন ব্রাশ করে দিতে হবে। ঢাকা দিয়ে দিলে জলের ভাপে পরোটা ফুলে উঠবে। জল শুকিয়ে গেলে আবার উলটে দিয়ে অন্য পিঠে ঘি বা মাখন ব্রাশ করে দিতে হবে। ব্যস, বিনা তেলেই তৈরি স্বাস্থ্যকর আলুর পরোটা। পরিবেশন করুন টক দই বা আচার দিয়ে দিয়ে।